ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সাগরে লঘুচাপ, দক্ষিণে বৃষ্টি বাড়ার আভাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১০-২০২১ সকাল ৮:৫৭

দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। এছাড়া সারাদেশের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তিন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে।

আজ বুধবার (২৭ অক্টোবর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে বড় ধরনের প্রভাব বাংলাদেশের ওপর না পরার সম্ভাবনা বেশি।

তিনি জানান, রাতে দেশের একাধিক বিভাগে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কিছু কিছু এলাকায় মেঘলা আকাশের সাথে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় প্রধানত অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বগুড়া ও তারাশে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

আগামী দুইদিনের তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে। আর পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশাল বিভাগের খেপুপাড়ায় ২৩ মি.মি.।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এমএসএম / এমএসএম

প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু

ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন