দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ শুরু, এক দিনে পাবে ৮০ লাখ মানুষ
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দফায় টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, প্রথম ডোজের ক্ষেত্রে দুই দিনে এ লক্ষ্যমাত্রা পূরণ করলেও দ্বিতীয় ডোজে একই দিনে ৮০ লাখ লোককে টিকা দিতে চান তারা। অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।
তিনি জানান, তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। সব জেলায় টিকা পাঠানো হয়েছে। একদিনে ৮০ লাখ লোক টিকা পাবে বলে আশা করছেন তারা। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালিত হবে। তবে প্রয়োজনে বিকেল ৩টার পরও এ ভ্যাক্সিনেশন কর্মসূচি চলমান থাকবে। সারাদেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন চলাকালে শুধু দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে।
গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেয়ার কথা ছিল। তবে একদিনে সেই লক্ষ্যমাত্রা পূর্ণ হয়নি। তাই ২৯ সেপ্টেম্বরসহ ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেয়া হয়।
এর আগে গত ৭ আগস্ট থেকে প্রথম ধাপে গণটিকার ঘোষণা দেয় সরকার। সে সময় পাঁচ দিনের জন্য চলে এ কার্যক্রম। তবে টিকা সংকটের কারণে সেই কার্যক্রম চালু রাখতে পারেনি সরকার। তখন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রত্যাশিত টিকা পেলে গণটিকা কর্মসূচি নিয়ে ভাবা হবে।
জামান / জামান
প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০
কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু
ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে
সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট