গার্লিক মাশরুম তৈরির সহজ রেসিপি
মাশরুম মানেই বাড়তি স্বাদ। পিজ্জা, স্যুপ, নুডলস ইত্যাদিতে মাশরুম যোগ করলে স্বাদ বেড়ে যায় কয়েকগুণ। মাশরুম দিয়েও তৈরি করা যায় নানা পদের খাবার। তার মধ্যে একটি হলো গার্লিক মাশরুম। এটি খেতে সুস্বাদু এবং পুষ্টিকর। বাড়িতেই তৈরি করে খেতে পারেন এই সুস্বাদু পদ। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে
মাশরুম- ১কাপ
পেঁয়াজ কুচি- ১টি
কাঁচা মরিচ কুচি- ২টি
রসুন কুচি- ২ চা চামচ
লবণ- স্বাদ অনুযায়ী
গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ
চিনি- ১/৪ চা চামচ
ভিনেগার- ১/২ চা চামচ
সয়াসস- ১ চা চামচ
রেড চিলি সস- ১ চা চামচ
ধনে পাতা কুচি- ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
প্রথমে চুলায় কড়াই গরম হতে দিন। গরম হলে তাতে বাটার দিন। এরপর তাতে পেয়াঁজ কুচি আর মরিচ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ নরম হলে মাশরুম দিয়ে ভাজুন। মাশরুম ভাজা হলে কুচি করে রাখা রসুন দিয়ে ভাজুন। এরপর লবণ, গোলমরিচ গুঁড়া, সয়াসস, ভিনেগার ও রেড চিলি সস মিশিয়ে নিন। এরপর ধনেপাতা কুচি মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।
এমএসএম / এমএসএম
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন