প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বসেরা প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তাদের সাক্ষাতের ছবি প্রকাশ করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। ছবিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়। সোমবার (১ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬) কেন্দ্রের মিটিং রুমে এ সাক্ষাৎ হয়। তবে প্রধানমন্ত্রী ও বিল গেটসের কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার ওপর গুরুত্ব দিচ্ছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের সেরা ধনীদের তালিকায় থাকা বিল গেটস।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ-২৬ সম্মেলনের ভাষণে বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ বিপর্যয় থেকে বিশ্বকে বাঁচাতে প্যারিস চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই। জলবায়ু অভিবাসীদের লোকসান-ক্ষয়ক্ষতির সমাধান অবশ্যই করতে হবে। এক্ষেত্রে কমনওয়েলথ ও ক্লাইমেট ভালনারেবল ফোরামকে (সিভিএফ) একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
‘অ্যাকশন অ্যান্ড সলিডারিটি- ক্রিটিক্যাল ডিকেড’ শীর্ষক সভায় প্রধানমন্ত্রী জানান, অর্থ ও শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে বৈশ্বিক জলবায়ু কার্যক্রম কার্যকর হচ্ছে না। এ সময় তিনি উল্লেখ করেন ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর সমর্থন ও সহায়তা প্রয়োজন।
গত ৩১ অক্টোবর স্কটল্যান্ডের গ্লাসগোয় শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬)। এ সম্মেলন চলবে ১২ নভেম্বর পর্যন্ত।
জামান / জামান
সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু
২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি
প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের
বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার
হাসিনা ভারতে বসে যা করছেন, বাংলাদেশ থেকে হলে মোদি ঢাকা সফর করতেন
শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী
১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত