জয়ের সঙ্গে সালমার ‘প্রেমের বাঁশি’
নতুন গানে কণ্ঠ দিলেন ক্লোজআপ ওয়ান খ্যাত গায়িকা মৌসুমী আক্তার সালমা। গানের শিরোনাম ‘প্রেমের বাঁশি’। এখানে সালমার সঙ্গে গেয়েছেন সংগীতশিল্পী জয়। আহমেদ রিজভীর কথায় প্রেমের বাঁশি গানটির সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।
গত ৫ জুন রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন করেছেন সালমা ও জয়। গানটি খুব শিগগির জনপ্রিয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাবে।
নতুন গানগুলো সম্পর্কে সালমা বলেন, ‘প্রায় প্রতিদিনই নতুন গানে কণ্ঠ দিচ্ছি। করোনাকালে নেপথ্যের মানুষগুলোকে কাজের মধ্যে রাখতেই একটার পর একটা গান করছি। ‘প্রেমের বাঁশি’ গানটি অনেক ভালো হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে সবাই ভালভাবে টিকে থাকুক, কাজের মধ্যে থাকুক এটাই আমার চাওয়া।’
অন্যদিকে জয় বলেন, ‘করোনার এ সময়ে সংগীতের মানুষগুলোকে ব্যস্ত রাখতে নানা উদ্যোগ নেই। তারই একটি আমার গানে ফেরা। প্রায় দেড় যুগ পর ফিরে এতটাই সাড়া পেলাম যে গানে আবার নিয়মিত হয়ে গেলাম। আশা করি, সালমার সঙ্গে গাওয়া গানটিও সাড়া ফেলবে।’
জয় আরও জানান, আগামী ঈদে তার গাওয়া একাধিক গান প্রকাশ পাবে। এর মধ্যে কিছু আছে শিল্পীর নিজের সিঙ্গেল গাওয়া, কিছু আছে এই সময়ের জনপ্রিয় গায়িকাদের সঙ্গে ডুয়েট গাওয়া। বর্তমানে সেগুলোর রেকর্ড ও মিউজিক ভিডিওর কাজ চলছে বলে জানান তিনি।
প্রীতি / প্রীতি
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?