ঢাকা রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বঙ্গবন্ধু ও দেশের প্রশ্নে জাতীয় চার নেতা ছিলেন আপসহীন : শেখ পরশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১১-২০২১ রাত ১১:১০

বঙ্গবন্ধু ও দেশের প্রশ্নে জাতীয় চার নেতা ছিলেন আপসহীন বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তি এ কথা বলেন।

বুধবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থান সম্মুখে জেলখানায় নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার জাতীয় চার নেতা এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

জেলহত্যা দিবসে যুবলীগ চেয়ারম্যান বলেন, ৩ নভেম্বর আমাদের জাতির জীবনে আরেকটা কলঙ্কজনক এবং লজ্জাজনক অধ্যায়। এই দিন আমাদের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান সাহেবকে জেলখানায় নিরস্ত্র এবং বন্দি অবস্থায় বিনা বিচারে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা খুঁজে পাওয়া দুষ্কর; কারণ তারা একাধারে মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, তারা মুজিবনগর সরকারের পরিচালক এবং মন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং দেশপ্রেমের বিরল দৃষ্টান্ত রেখে গেছেন। এমনকি ৩ নভেম্বরেও যখন অন্যান্য অনেক আওয়ামী লীগের নেতারা আপস করেছিল, তখন কিন্তু এই জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে কোনোরকম আপস করে নাই।

তিনি বলেন, জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর প্রতি, এই দেশের প্রতি ভালোবাসার এবং আনুগত্যের বিরল উদাহরণ রেখে গেছেন। এই কারণেই আমি মনে করি, আমাদের নতুন প্রজন্মের তাদের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। আমরা তাদের কাছে শিখতে পারি দেশপ্রেম, শিখতে পারি বঙ্গবন্ধুর প্রতি আনুগত্য, দেশের প্রতি আনুগত্য এবং কিভাবে নিজেকে আপসহীন, ন্যায়-নীতির পক্ষে আপসহীন চরিত্র ধারণ করে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। এটা চার জাতীয় নেতা আমাদের উদাহরণ হিসেবে দেখিয়ে গেছেন এবং যুগ যুগ ধরে তারা আমাদের নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, ডা. খালেদ শওকত আলী, মো. রফিকুল ইসলাম, হাবিবুর রহমান পবন, মো. এনামুল হক খান, মো. মোয়াজ্জেম হোসেন, সুভাষ হাওলাদার, ইঞ্জি. মৃণাল কান্তি জোদ্দার, তাজউদ্দীন আহমেদ, আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সুব্রত পাল, মো. বদিউল আলম, রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ, আবু মনির মো. শহিদুল হক রাসেল, মশিউর রহমান চপল, ড. অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মোস্তাফিজ মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুল আলম অনিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাড. মো. হেমায়েত উদ্দিন মোল্লা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আব্দুল মুকিত চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. খলিলুর রহমান, উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী, উপ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহাজাদা, উপ শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, উপ তথ্য ও যোগাযোগ সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. ফিরোজ আল আমিন, উপ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. গোলাম কিবরিয়া শামীম, সহ সম্পাদক আবীর মাহমুদ ইমরান, তোফাজ্জল হোসেন তোফায়েল, মো. আতাউর রহমান উজ্জল, মির্জা মো. নাসিউল আলম শুভ্র, মো. মাইদুল ইসলাম, মো. আব্দুর রহমান জীবন, মো. আরিফুল ইসলাম, মো. আলমগীর হোসেন জয়, এহতেশামুল হাসান ভূইয়া রুমি প্রমুখ।

এছাড়া রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মো. রমজান আলী ও সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন বাচ্চু এবং রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মো. আবু সালেহ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টুর নেতৃত্বে রাজশাহীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে শোক র‍্যালি করে নগরীর কাদিরগঞ্জের শহীদ এএইচএম কামারুজ্জামানের পারিবারিক গোরস্তানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করেন।

এমএসএম / জামান

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির

বিএনপির থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’, একাধিক প্রার্থীকে হারানো হয়েছে : নাহিদ

গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আ. লীগকে পুনর্বাসন করা যাবে না

সমর্থকদের যে অনুরোধ জানালেন আমির হামজা

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল

প্রথমবার শহীদ মিনারে ফুল দিল জামায়াত, শহীদ বেদিতে দাঁড়িয়ে দোয়া