ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট
ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুতে সংস্কার কাজ চলছে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। থেমে থেমে যাও চলছে, শৃঙ্খলা নেই। ইচ্ছে মতো গাড়ি চালাচ্ছেন চালকেরা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর থেকে এই যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে চাইলে বরংগাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, একজন পুলিশ সদস্য এবং একজন ড্রাইভার নিয়ে তিনি ডিউটিতে রয়েছেন। তার একার পক্ষে এই যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কাজেই এ বিষয়ে কিছুই করার নেই।
বরংগাইল হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট রফিকুল ইসলাম বলেন, মহাসড়কের যানজট নিরসনে কাজ করছেন থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা। ব্রিজে সংস্কার কাজ চলায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। যা সপ্তাহব্যাপী চলবে।
রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজট লেগে আছে। ঘুরছে না গাড়ির চাকা। বিপাকে পড়েছেন কয়েকশ পরিবহনের যাত্রী ও শ্রমিকেরা।
এমএসএম / এমএসএম
বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী
জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬
বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ
প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার
মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক
চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার
সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর
নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি