ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

‘আন্তুর্জাল’ সিনেমায় সিয়াম : নায়িকা সুনেরাহ!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৫-২০২১ দুপুর ১২:৫৩

মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপনের নতুন সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। সেই ছবি মুক্তির আগেই নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় এ নির্মাতা। ছবির নাম ‘আন্তুর্জাল’। আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত এ ছবিতে গুরুত্ব পাবে হ্যাকিং ও বাংলাদেশের সঙ্গে বাইরের দেশগুলোর সাইবার যুদ্ধ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছবিটি সম্পর্কে ঘোষণা দিয়েছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এপ্রিলে মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও করোনা প্রকোপের কারণে তা পিছিয়ে যায়। তবে জানা যায়, আগামী মে মাসের ১৫ তারিখ থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে ১১ মে থেকে চলবে রিহার্সেল।

এর আগে দীপন ছবিটি সম্পর্কে ঘোষণা দিলেও ছবির কলাকুশলী সম্পর্কে তখন কিছুই জানাননি। জানা যায়, এই ছবির মাধ্যমে প্রথমবারের মত জুটি বাঁধতে চলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সুনেরাহ বিনতে কামাল। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক ঘনিষ্ট সূত্র।

এ বিষয়ে জানতে ছবিটির পরিচালক সঙ্গে যোগাযোগ করা হলে দীপংকর দীপন বলেন, ছবিটির কাজ আরও আগেই শুরু করার কথা ছিলো, কিন্তু কোভিডের কারণে তা শুরু করা যায়নি। তবে খুব শিগগিরই আমরা শুটিং শুরু করবো।

ছবিটির অভিনয়শিল্পীর প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন জানানোর নিষেধাজ্ঞা রয়েছে। শুটিং শুরু করার আগে একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা কলাকুশলীদের পরিচয় করিয়ে দিবেন। 

প্রীতি / জামান

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

ফের প্রেম জল্পনা উসকে দিলেন ‘সাইয়ারা’ জুটি

ব্যাংককে মেহজাবীনের স্বপ্নপূরণ

গ্লোবালি অনেক বড় জায়গায় যেতে হবে

সুস্থতার পথে কল্পনা

ধূমপান করতে হাত কাঁপছিল, লজ্জা লাগছিল : বিদ্যা

দীর্ঘদিন পর এক মঞ্চে ফিরছেন জেমস-হাসান

১ হাজার কোটি টাকার সম্পত্তি কীভাবে সামলান সাবা

স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ

জন্মদিনে ভালোবাসায় সিক্ত সোহানা সাবা, বললেন আক্ষেপের কথাও

পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা

কাজ পেতে নগ্ন দৃশ্যে অভিনয় করতেন ‘গেম অব থ্রোনস’ তারকা লিনা হেডি

অপেক্ষায় ম্রুণাল ঠাকুর, ৯ মাসে নেই কোনও ছবি অভিনেত্রীর