ঘরেই তৈরি করুন চিকেন রোল
সাধারণত যারা বাইরের খাবার খেয়ে অভ্যন্ত তাদের কাছে চিকেন রোল একটি মজাদার খাবার। আর বিকেলে বাসায় থাকলে অনেকেরই কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তাই বাইরে থেকে খাবার না কিনে নিজেই বাসায় তৈরি করে নিন চিকেন রোল। চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন মজাদার চিকেন রোল।
যা যা প্রয়োজন
১. মুরগির কিমা- ২ কাপ
২. ময়দা- ২কাপ
৩. কাঁচা মরিজ কুচি- ৪টা
৪. পেয়াজ কুচি-২ কাপ
৫. মরিচ গুড়া- আধা চা চামচ
৬. হলুদ গুড়া- আধা চা চামচ
৭. জিরার গুড়া - আধা চা চামচ
৮. গরম মশলার গুড়া- আধা চা চামচ
৯. সয়াসস-২ টেবিল চামচ
১০. তেল, লবণ ও পানি পরিমান মত
যেভাবে তৈরি করবেন
প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কাঁচামরিচ, পেয়াজ ভেজে নিন। তারপর মুরগীর কিমা গরম তেলে ভালোভাবে ভেজে নিন। এবার গরম মশলা, লবণ ও সয়াসস মিশিয়ে কিছুক্ষণ ভেজে চুলা থেকে নামিয়ে রাখুন। এখন তেল ও পানি দিয়ে ময়দার ডো তৈরি করে নিন। পাতলা করে রুটি বেলে হালকা সেঁকে নিতে হবে। এবার এই পাতলা রুটির শিট কেটে ভেতরে কিমা ভরে পেঁচিয়ে রোল তৈরি করে নিন। গরম তেলে বাদামী রঙ করে ভেজে নামিয়ে সস দিয়ে পরিবেশন করুন। প্রয়োজনে আপনি তখনই না ভেজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে প্রয়োজনীয় সময়ে ভেজে খেতে পারেন।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?