ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

যুক্তরাজ্য থেকে ৫টি যুদ্ধজাহাজ কিনবে বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১১-২০২১ বিকাল ৭:৫২

যুক্তরাজ্য থেকে বাংলাদেশ পাঁচটি যুদ্ধজাহাজ কিনবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (৫ নভেম্বর) যুক্তরাজ্য থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ড. মোমেন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে নেভাল ফোর্সের কিছু জাহাজ পাঠাতে চায়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে হবে। কিন্তু আমরা নীতিগতভাবে সম্মত যে, পাঁচটি জাহাজ নেব। এগুলোর মধ্যে তিনটি যুক্তরাজ্যে তৈরি হবে আর বাকি দুটি বাংলাদেশে তৈরি হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে মোমেন বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যৌথভাবে উদযাপন নিয়েও আলোচনা হয়েছে।

যুক্তরাজ্যে অবস্থানরত অপরাধী ও খুনিদের ফেরত চাওয়া হয়েছে জানিয়ে মোমেন বলেন, যুক্তরাজ্যে অবস্থানরত সাজাপ্রাপ্ত অপরাধীদের ফেরতের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সকল অপরাধী ও খুনিকে ফেরত দিতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। প্রবাসীদের বিনিয়োগে সব ধরনের সুবিধা দেয়া হবে।

এমএসএম / জামান

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন