ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা পরিবহন নেতাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২১ দুপুর ১:১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠকের পরও  ট্রাক ও কাভার্ডভ্যান মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি। দাবি মানা না হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। শনিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির সরকারি বাসভবনে এক বৈঠক শেষে অ্যাসোনিয়েশনের নেতারা এ তথ্য জানান। 

সংগঠনের অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব জানিয়েছেন, তেলের দাম প্রত্যাহারের দাবিতে দেওয়া ধর্মঘট অব্যাহত থাকবে। একই সঙ্গে তাদের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন।

ট্রাক শ্রমিক-মালিক প্রতিনিধিদের সরকারপ্রধানের সিদ্ধান্ত জানানোর জন্য আজ সন্ধ্যায় আবারও ডাকা হতে পারে বলেও জানান তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবদুল মোতালেব বলেন, যেহেতু সরকারের পক্ষ থেকে আমাদের দাবি মেনে নেওয়া হয়নি, তাই আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। যেকোনওে সময় মন্ত্রী আমাদের ডাকতে পারেন, আমাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী কী সিদ্ধান্ত দেন- সেটি জানানোর জন্য। 

প্রসঙ্গত, জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে সকল ধরনের পণ্য পরিবহন ও গণপরিবহন বন্ধ রয়েছে।

জামান / জামান

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন