ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

এবার দেশীয় সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে মেঘলা মুক্তা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২১ রাত ৮:৪১

দেশের মডেলিং জগতে তুমুল জনপ্রিয় হলেও সিনেমায় কিছুটা নবীন মেঘলা মুক্তা। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমাতে তাকে দেখা গেছে কয়েকবার। ভারতের তেলেগু সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করলেও দেশের সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করা হয়নি তার। তবে তার দীর্ঘদিনের অপূর্ণ আশা এবার পূর্ণ হয়েছে। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পায়ের ছাপ’ ছবির প্রধান চরিত্রে তিনি অভিনয় করেছেন।

যদিও দেশেও কেন্দ্রীয় চরিত্রে মেঘলা প্রথম চুক্তিবদ্ধ হন পাঞ্চ নামের একটি সিনেমায়। কৌশিক শঙ্কর দাশ পরিচালিত সিনেমাটি করোনার কারণে শেষ হয়নি এখনও। সে হিসাবেই ‘পায়ের ছাপ’-এ অভিনয় করে দেশের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে পুরো সিনেমার কাজ শেষ করলেন সম্প্রতি।

এ প্রসঙ্গে মেঘলা জানান, দেশে কেন্দ্রীয় চরিত্রে চুক্তিবদ্ধ হওয়া আমার প্রথম সিনেমা পাঞ্চ। কিন্তু সিনেমাটির কাজ এখনও অনেক বাকি। কিন্তু পায়ের ছাপ সিনেমাটির কাজ খুব ভালোভাবে শেষ হয়েছে। তাই পায়ের ছাপ সিনেমাটাই দেশে শেষ হওয়া আমার অভিনীত প্রথম সিনেমা। মনে হচ্ছে এটিই আগে মুক্তি পাবে। নারীকেন্দ্রিক সিনেমা এটি। একজন নারীর সংগ্রাম ও সফলতার গল্প নিয়েই সিনেমার কাহিনী। মেঘলা মনে করেন তার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট হবে সিনেমাটি।

সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালক সাইফুল ইসলাম মাননু। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু এবং শওকত আলী ইমন। একটি গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার সোমলতা। জানা গেছে, শিগগিরই ‘পায়ের ছাপ’ দেখা যাবে বড় পর্দায়। মেঘলা মুক্তা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন- মায়মুনা ইসলাম মেধা, প্রাণ রায়, দীপা খন্দকার, রাজীব সালেহীন, মোমেনা চৌধুরী, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান, সাহানা সুমি, মৌসুমী, নরেশ ভুঁইয়া, আজহারুল হক আদিল, তুষার খান, রবিউল মাহমুদ ইয়াং, অর্থি, খলিলুর রহমান কাদরী, রীপা রঞ্জনা, পংকজ বণিক, মাসুদ বিডি, অর্নব ত্রিপুরা, শৈবাল সাহা, আফরোজা পারভীন, লিপি খন্দকার প্রমুখ।

উল্লেখ্য, মেঘলা দেশীয় চলচ্চিত্রে প্রথম দৃষ্টি কাড়েন শাকিব খানের বিপরীতে যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’-এ অভিনয় করে। এতে তিনি একটি পার্শ্বচরিত্রে অভিনয় করেন। তিনি ভারতের তেলেগু ছবি ‘সাকালাকালা ভাল্লাবুডু’ ছবিতে অভিনয় করেন, যেটি ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি ভারতে দেড়শ সিনেমা হলে মুক্তি পায়।

জামান / জামান

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে