হঠাৎ স্থগিত পরিবহন ধর্মঘট ইস্যুতে ডাকা সভা
পরিবহন ধর্মঘট ইস্যুতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ধ্যা ৬টায় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৪০ মিনিট আগে তা স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে। শনিবার (৬ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে সভা স্থগিতের তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু।
তিনি বলেন, আজকে সন্ধ্যা ৬টার সভা অনিবার্য কারণে হবে না। পরে যেদিন সভা হবে যথাসময়ে জানিয়ে দেয়া হবে। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত থাকার কথা ছিল।
সভার সংবাদ পরিবেশনের জন্য বিকেল থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা আসতে শুরু করেন। তাদের উপস্থিতির মধ্যেই হঠাৎ সভা স্থগিতের ঘোষণা আসে।
এদিকে, ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানোর দাবিতে যে ধর্মঘট চলছে তা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশন। আজ দুপুরে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ফেডারেশনের নেতারা তাদের দাবি আদায়ে এ অবস্থান নেন।
সাক্ষাৎ শেষে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব বলেন, হয় জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, নয়তো ভাড়া বাড়াতে হবে। দুটির একটি না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
জামান / জামান
সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি