ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রীয় পদক পেলেন ৩৭ ফায়ার ফাইটার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২১ বিকাল ৭:১০

গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১-এর সমাপনী হয়েছে শনিবার (৬ নভেম্বর)। সমাপনী অনুষ্ঠানে বছরজুড়ে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার ৩৭ জন ফায়ার ফাইটারকে রাষ্ট্রীয় পদক দেয়া হয়।

শনিবার ফায়ার সার্ভিস সদর দফতরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। 

পদক প্রদান শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মোকাব্বির হোসেন ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন অর্জন তুলে ধরেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেবাকাজে সন্তোষ প্রকাশ করেন। 

উল্লেখ্য, সারাদেশে অগ্নিনিরাপত্তা জোরদার করতে সব মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হয়। ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে এ উপলক্ষে মহড়া ও গণসংযোগ আয়োজন, ক্রোড়পত্র প্রকাশ, যান্ত্রিক শোভাযাত্রা, লিফলেট ও পোস্টারসহ বিভিন্ন প্রচারপত্র বিতরণ এবং বিভিন্ন পোশাক শিল্পপ্রতিষ্ঠানসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

এমএসএম / জামান

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন