‘টিপ টিপ বারসা পানি’ গানে ঝড় তুললেন ক্যাটরিনা
নব্বইয়ের দশকের আলোড়ন সৃষ্টি করা গান ‘টিপ টিপ বারসা পানি।’ তখন হলুদ শাড়িতে রবিনা ট্যান্ডন ঝড় তুলেছিলেন বহু তরুণের হৃদয়ে। ২৬ বছর আগে ‘খিলাড়ি কুমার’ ও রবিনার রসায়ন দর্শকদের মনে দাগ কেটেছিল। মহরা ছবির সেই গানের রিমেক করা হলো সূর্যবংশী ছবিতে। এতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা গেছে ক্যাটরিনা কাইফকে।
১৯৯৪ সালে মহরা ছবিটি সুপারহিট হয়। ছবিটির একটি গান আজও সমানভাবে জনপ্রিয়- ‘টিপ টিপ বারসা পানি।’ সূর্যবংশী ছবিতে এ গানের দৃশ্য মোটের ওপর একই রাখার চেষ্টা করা হয়েছে। রয়েছেন অক্ষয় কুমার, পুরনো বিট, শুধু রবিনার বদলে ফ্রেমে এসেছেন ক্যাটরিনা।
হলুদ রংয়ের শাড়ি পরে সিনে পর্দায় ঝড় তুলেছিলেন নব্বইয়ের দশকের নায়িকা। সূর্যবংশীতে ক্যাটরিনা শাড়িই বেছে নিয়েছেন, কিন্তু রঙয়ে রয়েছে নতুনত্ব। গানটি কোরিওগ্রাফি করেছেন ফারহা খান। দর্শকদের যাতে নস্টালজিয়া লেনে ভাসতে সুবিধা হয় সেই কথা ভেবেই বোধ হয় বদলানো হয়নি ‘হুক স্টেপ’। এমনকি গানটি গেয়েছেন অলকা ইয়াগনিত এবং উদিত নারায়ণ। ‘টিপ টিপ বারসা’ গানের ভক্তদের যাতে নতুন গানটির সঙ্গে রিলেট করতে কোনো অসুবিধা না হয় সেজন্য বিশেষ কিছু বদল করা হয়নি।
গানটির রিমেক করা প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, ‘অন্য কেউ গানটির রিমেক করলে অবশ্যই আমি দুঃখিত হতাম। এ গানটির বড় অবদান রয়েছে আমার কেরিয়ারে। সেই জন্য আমি রতন স্যারকে ধন্যবাদ জানাতে চাই।’
এদিকে রবিনা ট্যান্ডনও জানিয়েছেন, রিমেক গানটি তার বেশ ভালো লেগেছে। গানটি শুট করার পর অক্ষয় কুমার এবং ফারহা খানের সঙ্গে ছবি পোস্ট করেন ক্যাটরিনা।
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ক্যাটরিনা এবং অক্ষয়। সেখানে এ গানে পা মেলান স্বয়ং অমিতাভ বচ্চন। এদিন অনুষ্ঠানে কথা বলার মধ্যেই এ গানে পা মেলানোর জন্য বিগ-বিকে অনুরোধ করেন সূর্যবংশীর পরিচালক রোহিত শেঠি। সেই অনুরোধ রাখেন বিগ বি। এরপর অমিতাভ বচ্চনকে স্টেপ শেখাতে দেখা যায় ক্যাটরিনাকে। মজার ভঙ্গিতে স্টেপ করেন বিগ বিও।
এদিকে ইতোমধ্যে মুক্তি পেয়েছে সূর্যবংশী ছবিটি। এ ছবি বাণিজ্যিকভাবে সফল হবে বলে আশা করছেন সিনে দুনিয়ার অনেকেই। ছবিতে দেখা গেছে রণবীর সিং, ক্যাটরিনা কাইফ এবং অক্ষয় কুমারকে।
সূত্র: এই সময়
এমএসএম / এমএসএম
ঈদে পূজা চেরির নতুন সিনেমা
তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত
জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক
একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার