ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা
ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরকসহ ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। তবে অক্ষত রয়েছেন প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি। রোববার (৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, বিস্ফোরকসহ ড্রোন হামলায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী এখন ভালো আছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানায় তারা।
সম্প্রতি গ্রিন জোন এলাকায় ইরান-সমর্থকরা প্রতিবাদ, বিক্ষোভ প্রদর্শন করেন গত ১০ অক্টোবর ভোট জালিয়াতির অভিযোগ এনে। সেই ঘটনার সঙ্গে হামলার ঘটনার কোনো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখছেন দেশটির গোয়েন্দারা।
স্থানীয়রা জানান, সকালে বিস্ফোরণের আওয়াজ পান তারা। এর পরপরই গুলির আওয়াজ। পরে বিষয়টি স্পষ্ট হয়। প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও বিদেশি কূটনীতিকদের বাসভবন রয়েছে ওই এলাকায়।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী বাগদাদের গ্রিন জোনে প্রধানমন্ত্রীর বাসভবনে তাকে হত্যাচেষ্টায় এ হামলা চালানো হয়েছে। তারা আরও জানান, হামলায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় জন আহত হয়েছেন। এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মুস্তফা আল-খাদেমিকে হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র এ হামলার নিন্দা জানিয়েছে এবং ঘটনার তদন্ত করতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে জানান, ইরাকের কেন্দ্রবিন্দুতে সন্ত্রাসী হামলা এটি, এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।
সাবেক গোয়েন্দা প্রধান খাদেমি গত বছরের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন।
জামান / জামান
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক