ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই পুতিনের সঙ্গে বৈঠক মোদির


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ১১:৫

রপ্তানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র ইউরি উশাকভ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
চীনের পর্যটন শহর তিয়ানজিনে আগমীকাল ৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে রাশিয়া-চীন নেতৃত্বাধীন অর্থনৈতিক ও আন্তঃসরকার জোট শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন, শেষ হবে ১ সেপ্টেম্বর। এসসিও সম্মেলন শেষে তিয়ানজিনেই হবে পুতিন-মোদি বৈঠক।
শুক্রবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে আয়োজিত সংবাদ সম্মেলনে উশাকভ বলেছেন, “ভারতের সঙ্গে আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। তাছাড়া আগামী ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সেই সফরকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হবে।”
প্রসঙ্গত, গত মে মাসে পাকিস্তান-ভারত সংঘাত থামানোর ক্ষেত্রে অবদান স্বীকার না করা এবং রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ের অভিযোগে গত আগস্টের শুরুর দিকে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্প আরোপ করেন ট্রাম্প। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ধার্যকৃত মোট রপ্তানি শুল্ক পৌঁছায় ৫০ শতাংশে।
নতুন এই শুল্ক আরোপের পর ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে নয়াদিল্লির। শুল্ক প্রত্যাহার বা এ সংক্রান্ত আলোচনার জন্য ভারতের পক্ষ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে কোনো অনুরোধ বা আলোচনার প্রস্তাব দেওয়া হয়নি।
গত ২৭ তারিখ থেকে কার্যকর হয়েছে বর্ধিত শুল্ক। এটি কার্যকর হওয়ার আগে মোদিকে এক দিনে চারবার ফোন করেছেন ট্রাম্প; কিন্তু মোদি তার ফোন ধরেননি।

 

Aminur / Aminur

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮