ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের সামাজিক মাধ্যমের পোস্ট খতিয়ে দেখার প্রস্তাব


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-১২-২০২৫ রাত ৮:১

বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নতুন একটি প্রস্তাব নিয়ে কাজ করছে মার্কিন প্রশাসন। এর আওতায় ভ্রমণ ভিসার আবেদনকারীর অন্তত ৫ বছরের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট খতিয়ে দেখা হতে পারে।
প্রস্তাব অনুযায়ী, পর্যটকদের ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) ফরম পূরণ করতে হবে। তখন আবেদনকারীর ৫ বছরের সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিহাসও জমা দিতে বলা হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, নতুন নিয়মটি সম্ভাব্য ভ্রমণকারীদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এটি ডিজিটাল অধিকারের ওপর প্রভাব ফেলতে পারে।
বর্তমান নিয়ম অনুযায়ী, ইএসটিএ ফরম পূরণের সময় সীমিত তথ্য চাওয়া যায়। এককালীন ফি দিতে হয় ৪০ ডলার। নিয়মটি যুক্তরাজ্য, ফ্রান্স, জাপানসহ ৪০টি দেশের জন্য প্রযোজ্য। এই ফি দিয়ে দুই বছরের মধ্যে একাধিকবার ভ্রমণ করা যায়।
নতুন প্রস্তাবে কেবল সামাজিক মাধ্যমের তথ্য নয়, আবেদনকারীর সবশেষ ৫ ও ১০ বছরের ফোন নম্বর ও ইমেইল অ্যাড্রেস এবং পরিবারের অন্য সদস্যদের তথ্য সংগ্রহের কথাও বলা হয়েছে। প্রস্তাব সংক্রান্ত নথিতে ডোনাল্ড ট্রাম্পের গত জানুয়ারিতে দেওয়া একটি নির্বাহী আদেশের কথা উল্লেখ করা হয়েছে। যেটির শিরোনাম- ‘বিদেশি সন্ত্রাসী এবং অন্যান্য জাতীয় নিরাপত্তা ও জনসুরক্ষা হুমকি থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করা’। 
যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা (সিবিপি) বিভাগের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘এটি চূড়ান্ত নিয়ম নয়। আলোচনার প্রথম ধাপ।’ ডিজিটাল অধিকার সংস্থা ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের সোফিয়া কোপ নিউইয়র্ক টাইমসকে বলেছেন, এই পরিকল্পনা নাগরিক অধিকারকে আরো ক্ষতিগ্রস্ত করতে পারে।বিবিসি

 

এমএসএম / এমএসএম

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা

কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু

যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব : ইরান

মধ্যপ্রাচ্য থেকে কাস্পিয়ান : এক যুদ্ধের বহু রেশ

ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হারনান্দেজ

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

ইমামদের গ্রেপ্তার ও কেন ইসরায়েলের ঘনিষ্ঠ হচ্ছে বুরকিনা ফাসো

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের