ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান ভূপাতিত হওয়ায় নিহত ৪ মার্কিন সেনা
ইরাকের পশ্চিমাঞ্চলে ভূপাতিত মার্কিন কেসি-১৩৫ রি-ফুয়েলিং বিমানটিতে মোট চালক ও সহ-চালক-সহ মোট ৬ জন সেনাসদস্য ছিলেন। তাদের মধ্যে চার জনই নিহত হয়েছেন, বাকি দু’জনের অবস্থাও আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) আজ শুক্রবার সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছে এ তথ্য।
গতকাল ইরাকের পশ্চিমাঞ্চলে ধ্বংস হয় একটি কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ। বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাতে সেন্টকোমের পক্ষ থেকে এক্সে পোস্ট করা এক বার্তায় বলা হয়, ‘ইরাকের আকাশ সীমায় দুটি বিমানের মধ্যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, আরেকটি বিমান নিরাপদে অবতরণ করেছে। ধ্বংস হওয়া বিমানটি কেসি-১৩৫ মডেলের রিফুয়েলিং উড়োজাহাজ।’
বার্তায় আরও বলা হয়েছিল, কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হলো— তা তদন্ত করা হচ্ছে। তবে শত্রুদের হামলার কারণে এমন ঘটেনি।
তবে সেন্টকোমের এই বার্তার কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে উড়োজাহাজটি ভূপাতিত করার দায় স্বীকার করে বিবৃতি দেয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক।
টেলিগ্রাম পোস্টে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ব্যবহারের মাধ্যমে জোটের যোদ্ধারা উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে। তবে ওয়াশিংটন এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।
আকাশে উড্ডয়নরত অবস্থায় যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য রি-ফুয়েলিং বিমান ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী গত শতকের পঞ্চাশের দশক থেকে নিয়মিত রি-ফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করছে এবং এই উড়োজাহাজ মার্কিন প্রতিরক্ষা বাহিনীর জন খুবই গুরুত্বপূর্ণ।
যে উড়োজাহাজটি ইরাকে ভূপাতিত হয়েছে, সেটি মার্কিন কোম্পানি বোয়িং-এর তৈরি। গত শতকের পঞ্চাশের দশক ও ষাটের দশকে যে মডেলের রি-ফুয়েলিং বিমান ব্যবহার করত মার্কিন বিমানবাহিনী, ধ্বংস হওয়া বিমানটিও সেই একই মডেলের।
Aminur / Aminur
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার
সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা
অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের
মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প
বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড
মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের