ভেনেজুয়েলা উপকূলে ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার উপকূল থেকে বিশালাকৃতির একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে এক পোস্টে এ ব্যাপারে জানান।
দেশটির সরকারের কয়েকজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, বুধবার বিকেলে ট্যাংকারটির নিয়ন্ত্রণ নেয় কোস্ট গার্ড। কিন্তু কোন জাহাজ জব্দ করা হয়েছে। এতে জ্বালানি ছিল নাকি, কোথা থেকে এটি এসেছিল বা যাচ্ছিল— তার বিস্তারিত কিছু জানানি তারা।
ট্যাংকার জব্দের ব্যাপারে ট্রাম্প হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে বলেছেন, “আমরা এ মাত্র ভেনেজুয়েলা উপকূলে একটি ট্যাংকার জব্দ করেছি… বড় ট্যাংকার, খুবই বড়, জব্দকৃত ট্যাংকারের মধ্যে সবচেয়ে বড়।”
ট্যাংকার জব্দের পাশপাশি অন্য আরও কিছু ঘটছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “অন্যকিছুও হচ্ছে। আপনারা পরে এগুলো দেখতে পারবেন। এগুলো নিয়ে পরবর্তীতে আরও কিছু মানুষের সঙ্গে কথা হবে।”
এ ট্যাংকারে থাকা তেল যুক্তরাষ্ট্র নিজেদের কাছে রেখে দেবে বলেও জানিয়েছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিকমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, নিষেধাজ্ঞায় থাকা ভেনেজুয়েলা এবং ইরানের জ্বালানি সরবরাহ করায় ট্যাংকারটি জব্দ করা হয়েছে। তার প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সেনারা হেলিকপ্টারে করে ট্যাংকারটিতে নামছেন।
সূত্র: আলজাজিরা
Aminur / Aminur
ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন
সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত
ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল
ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার
সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা