টিকা পেলেন আরো ১৭ লাখ মানুষ
মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যু রোধে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ১৭ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে। এসময়ে মোট টিকা নেয়া ১৬ লাখ ৮১ হাজার ৪২৮ জনের মধ্যে প্রথম ডোজ ১৩ লাখ ৩১ হাজার ৭৯৭ জন ও দ্বিতীয় ডোজের টিকা পেলেন ৩ লাখ ৪৯ হাজার ৬৩১ জন। রোববার (৭ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকাগ্রহিতাদের মধ্যে পুরুষ ৬ লাখ ৭ হাজার ৯৭১ জন ও নারী ৭ লাখ ২৩ হাজার ৮২৬ জন আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহিদের মধ্যে পুরুষ এক লাখ ৭৬ হাজার ৭১৯ জন ও নারী এক লাখ ৭২ হাজার ৯১২ জন।
চলতি বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিকে শুধু এ টিকা দেয়া হলেও পরবর্তীতে সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক ও মডার্নার টিকা দেয়া হয়।
গত ২৪ ঘণ্টায় প্রায় ১৭ লাখ ডোজসহ টিকাদান শুরুর পর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট টিকাগ্রহিতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত কোটি ৫৫ লাখ ৫৯ হাজার ৯২ জনে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৭০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন কোটি আট লাখ ৭১ হাজার ২২ জন।
জানা গেছে, গত ৩ নভেম্বর পর্যন্ত টিকা নেয়ার জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা ছয় কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৬১০ জন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ছয় কোটি ছয় লাখ ৭২ হাজার ৮৭৭ জন ও পাসপোর্টের মাধ্যমে আট লাখ ৯৫ হাজার ৮৩৩ জন নিবন্ধন করেন।
জামান / জামান
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪
ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই
অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০
আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০