মেক্সিকোতে ট্রাক-গাড়ির সংঘর্ষে নিহত ১৯
মেক্সিকোতে একটি কার্গো ট্রাকের সঙ্গে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষে ১৯ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। দেশটির মেক্সিকো সিটি এবং কেন্দ্রীয় পুয়েবলা শহরকে যুক্ত করা একটি হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। কার্গো ট্রাকের সঙ্গে বেশ কিছু যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটলে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।
ফেডারেল হাইওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাকটি টোল বুথ পার হয়ে যাওয়ার সময় ছয়টি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ১৯ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন।
এক বিবৃতিতে জানানো হয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে ফেডারেল হাইওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে ফেলার কাজ চলছে। এ
রই মধ্যে ওই হাইওয়েতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ১১০ কিলোমিটারের (৬৮ মাইল) ওই হাইওয়ে দিয়ে প্রচুর পরিমাণে কার্গো ট্রাক এবং অন্যান্য যানবাহন চলাচল করে।
জামান / জামান
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক