ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গবেষণা

বায়ুদূষণে বাড়ছে হৃদরোগ ও কিডনির জটিলতা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ১:৪৫

বায়ুদূষণে মানুষের হৃৎপিণ্ডের ক্ষতি হচ্ছে। উচ্চ রক্তচাপের মতো রোগও বেশি দেখা দিচ্ছে। একইসঙ্গে বাড়ছে কিডনির নানা জটিল রোগ। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা এসব তথ্য দিয়েছে। আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজির (এএসএন) ‘কিডনি উইক ২০২১’ শীর্ষক অনলাইন সম্মেলনে ৪ নভেম্বর গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ইংরেজি গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড, ইকোনমিক টাইমসসহ কয়েকটি সংবাদপত্র। 

গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণের মাত্রা বাড়ার কারণে প্রাপ্তবয়স্কদের ক্রনিক কিডনি ডিজিস বা সিকেডির (দীর্ঘদিনের কিডনির অসুখ) পাশাপাশি উচ্চ রক্তচাপের সঙ্গে দেহে গ্যালেক্টিন নামে এক ধরনের প্রোটিনের পরিমাণ বাড়ে। দেহে গ্যালেক্টিনের পরিমাণ বেড়ে গেলে হৃৎপিণ্ডে গভীর ক্ষতের সৃষ্টি হয়। আর সেই ক্ষত কোনোভাবে সারানো সম্ভব হয় না। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় একে বলে ‘মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস’।

গবেষণার নেতৃত্বে থাকা আমেরিকার কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের গবেষক হাফসা তারিক বলেন, যখন হৃৎপিণ্ডে ফাইব্রোব্লাস্ট নামে বিশেষ ধরনের একটি কোষ কোলাজেন তৈরি করতে শুরু করে, তখনই মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস দেখা দেয়। আর এতে হার্ট (হৃৎপিণ্ড) ফেইলিউর হয়, যা মৃত্যু ডেকে আনে। বায়ুদূষণের সঙ্গে কিডনির অসুখ ও হৃদরোগের সম্পর্ক রয়েছে।   

গবেষণায় উঠে এসেছে, বাতাসে বিশেষ ধরনের দূষণ কণার (পার্টিকুলেট ম্যাটার ২.৫) পরিমাণ বাড়লেই হৃদরোগের সৃষ্টি হচ্ছে; ক্ষতি হচ্ছে কিডনিরও। দূষণ কণার পরিমাণ কম থাকলে হৃৎপিণ্ড ও কিডনির ততোটা ক্ষতি হচ্ছে না। প্রায় দুই বছর ধরে গবেষকরা প্রায় দেড় হাজার রোগীর ওপর পরীক্ষা-নিরীক্ষা করে এমনটি দেখতে পেয়েছেন।

জামান / জামান

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট