ভ্যাকসিন ইস্যুতে আদালতে ধাক্কা খেলেন বাইডেন
করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নেয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি পরিকল্পনা সাময়িকভাবে আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। বাইডেনের ওই পরিকল্পনায় ১০০ জনের বেশি কর্মী রয়েছে এমন বেসরকারি প্রতিষ্ঠানের সবাইকে বাধ্যতামূলক টিকা নেয়া অথবা সাপ্তাহিক করোনা পরীক্ষা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছিল। রোববার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আগামী জানুয়ারি থেকে বাইডেনের ওই পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়েছিল।
তবে আদালত বলছে, প্রেসিডেন্ট জো বাইডেনের এমন পরিকল্পনা বা টিকা নেওয়া বাধ্যতামূলক করার এমন আইন গভীর উদ্বেগজনক এবং সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। আর তাই আদালত বাইডেনের এমন পরিকল্পনা স্থগিত করেছে এবং আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বাইডেন প্রশাসনকে সময় দিয়েছে।
বিবিসি জানিয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নেয়া বাধ্যতামূলক করার বিরুদ্ধে আদালতে আবেদন করে যুক্তরাষ্ট্রের পাঁচটি রিপাবলিকান শাসিত অঙ্গরাজ্য। এই পাঁচটি অঙ্গরাজ্য হচ্ছে- টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, সাউথ ক্যারোলিনা এবং উটাহ। এছাড়া আরো বেশ কয়েকটি ধর্মীয় ও বেসরকারি প্রতিষ্ঠানও বাইডেন প্রশাসনের এমন ম্যান্ডেটের বিরুদ্ধে আদালতে আবেদন করে। আদালতে তারা প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে কর্তৃত্ব ও এখতিয়ারের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উত্থাপন করেন।
এদিকে, আদালতে জো বাইডেনের সিদ্ধান্ত স্থগিত করাকে স্বাগত জানিয়ে টুইট করেছেন লুইজিয়ানা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জেফ ল্যান্ড্রি। তার ভাষায়, আদালতের এই সিদ্ধান্ত কর্মসংস্থান সৃষ্টিকারী ও তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় ধরনের জয়।
তবে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তার এই পরিকল্পনা কর্মক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ নিশ্চিত করবে। গত বৃহস্পতিবার তিনি বলেন, আগামী ৪ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের বৃহৎ প্রতিষ্ঠানগুলোর সকল কর্মীকে সম্পূর্ণভাবে টিকা নিতে হবে। বাইডেনের ভাষায়, একমাত্র টিকার মাধ্যমে মহামারির বাইরে বের হয়ে আসা সম্ভব।
বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠানই ইতোমধ্যে তার কর্মীদের টিকা নেয়ার বিষয়টি বাধ্যতামূলক করেছে। তবে বাইডেনের বিরোধীরা বলছেন, টিকা নেয়ার ব্যাপারে কোনো প্রেসিডেন্টের এ ধরনের আদেশ দেয়া অসাংবিধানিক।
বাইডেনের এমন বিরোধীদের একজন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। টিকা ও মাস্ক ইস্যুতে বাইডেন প্রশাসনের আরোপিত নির্দেশনার বিরোধী এই রাজনীতিক আদালতের সর্বশেষ সিদ্ধান্তের প্রশংসা করেছেন।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট