ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

শ্রাবন্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ আটকে দিলেন রোশন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ১০:০

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের সম্পর্কে ফাটল ধরেছে গত বছরেই। তবু সবকিছু ভুলে আবার শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান রোশন। এজন্য তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বলে একটি আইনি সংস্থান রয়েছে। সোমবার সেটির মাধ্যমে বিবাহবিচ্ছেদ আটকে দিলেন তিনি।

রোশন জানিয়েছেন, অভিনেত্রী স্ত্রীর সঙ্গে দাম্পত্য ভেঙে ফেলতে চাইছেন না তিনি। তাই নিজেদের সম্পর্কে টিকে রাখার তাগিদে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে অনেকেই মনে করছেন, বিবাহবিচ্ছেদের পর ভরণপোষণের চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন রোশন।

তবে রোশনের ভাষ্য, শ্রাবন্তীর যেমন জীবন যাপনের জন্য রোশনের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই রোশনও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন। তিনি কেবল মাত্র অভিনেত্রীর সঙ্গে সংসার করতে চান।

এ বিষয়ে এখনো শ্রাবন্তীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রোশন বলেছেন, ‘আমি শ্রাবন্তীর সঙ্গেই সংসার করতে চাই।’

আগামী জুলাই মাসে রোশনের আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে তলব করেছে আদালত।

প্রসঙ্গত, পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয় ২০০৩ সালে। রাজীব-শ্রাবন্তীর ছেলেও রয়েছে, তার নাম ঝিনুক। মায়ের সঙ্গেই থাকে সে। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। মহাসমারোহে বিয়েও করেন তারা। এরপর কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয় শ্রাবন্তীর। তার পরই নায়িকার সঙ্গে জড়িয়ে যায় রোশনের নাম। ২০১৯ সালের এপ্রিলে পাঞ্জাবে রোশন সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন শ্রাবন্তী। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তৃতীয় বিয়েতেও ভাঙন দেখা যায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি নায়িকা।

প্রীতি / প্রীতি

‘ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয়’

শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব

মাহি আসছেন তিন রূপে

মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়: প্রভা

হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি

শিল্পী জয়িতা রশীদের এগিয়ে চলার গল্প

কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?

প্রথমবার সঞ্চালকের ভূমিকায় মাধুরী দীক্ষিত

শুটিংয়ে স্মৃতি বিভ্রাটে জেসমিন

প্রথম স্বামীর পর দ্বিতীয় জনেরও বিবাহবহির্ভূত প্রেম ধরে ফেলেন শ্বেতা

আজকের সবটুকুই চলচ্চিত্র ও দর্শকের ভালোবাসা থেকে পাওয়া: পপি

২০ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি, নায়িকা পরিণীতি

বাপ্পির লেখা গান গাইবেন সামিনা চৌধুরী- "কেনো দূরত্ব বাড়ে শুধু, ভালোবাসা বাড়ে না"