মা হলেন উপস্থাপক ফারজানা বিথী
অভিনেত্রী, উপস্থাপিকা ও মডেল ফারজানা বিথী মা হয়েছেন । গত শুক্রবার (৫ নভেম্বর) বেলা ১১টা ৫৯ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। নিজের নামের সঙ্গে মিলিয়ে তিনি মেয়ের নাম রেখেছেন ফারনাজ হোসাইন আরিয়া। মা ও মেয়ে দুজনই বর্তমানে সুস্থ আছেন।
ফারজানা বিথী বলেন, ‘আমি রাজকন্যার মা হয়েছি। আমার জীবনের সবচেয়ে বড় অর্জন বলতে হবে এটিকে। মেয়েকে প্রথম কোলে নেওয়ার অনুভূতি আমার সারা জীবন মনে থাকবে। আমি, আমার পরিবার সবার মনে আনন্দের জোয়ার বইছে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য।’
বীথি আরও জানান, জন্মের সময় নবজাতকের ওজন ছিল ২ কেজি ৬ গ্রাম। শারীরিকভাবে সে এখন বেশ ভালোই আছে।
উল্লেখ্য, ফারজানা বীথি মূলত উপস্থাপনা দিয়েই পরিচিতি পেয়েছেন। মডেল হিসেবে অনেক কাজ করেছেন। মুক্তির অপেক্ষায় থাকা ‘রেহানা’ সিনেমায় আয়েশা চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার অভিযুক্ত শিক্ষকের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। সিনেমাটি এ মাসেই মুক্তি পাচ্ছে।
বীথি ২০১৬ সালের ২৬ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে করেন। তার স্বামীর নাম আরিফ হোসাইন।
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত