সৌদি আরবে ১৫ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার
আবাসন, শ্রমবিধি ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘণের অভিযোগে ১৫ হাজার ৩৯৯ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
এক সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে তাদের। আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, এই অভিবাসীদের মধ্যে ৭ হাজার ২৯২ জনকে আবাসন বিধি লঙ্ঘণ, ১ হাজার ৭৩৪ জনকে শ্রম আইন অমান্য ও ৬ হাজার ৩৭৩ জনকে সীমান্ত বিধিমালা লঙ্ঘণ ও এই সংক্রান্ত বিভিন্ন অবৈধ কাজে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ বাহরাইনের জাতীয় দৈনিক দ্য গালফ ইনসাইডার জানিয়েছে, গ্রেফতার এই অভিবাসীদের মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনি, ৫৫ শতাংশ ইথিউপীয় ও বাকি ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতা ও সৌদি সীমান্ত দিয়ে তাদের অন্যদেশে পাচাকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে সোমবার এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- অবৈধ প্রবেশকারীদের যারা সৌদি আরবে ঢুকতে সহায়তা করছেন, তাদের আশ্রয় ও পরিবহন সহায়তা দিচ্ছেন, অপরাধ প্রমাণিত হলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
সেই সঙ্গে জরিমানা গুনতে হতে পারে ২ কোটি ২২ লাখ ৬১ হাজার টাকা। এছাড়া, অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার জন্য যেসব বাড়ি ও পরিবহনের জন্য যেসব যানবাহন ব্যবহার করা হবে, সেগুলোও সরকারিভাবে জব্দ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট