বয়সে বড় প্রেমিকা মালাইকাকে নিয়ে যা বললেন অর্জুন
এবারের দিওয়ালি পার্টিতে অনিল কাপুরের বাড়িতে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। প্রেমিক অর্জুন কাপুরের কাকা অনিল কাপুর। তাই অর্জুনের সঙ্গেই অনিল কাপুরের বাড়িতে দিওয়ালি পার্টিতে হাজির হতে দেখা যায় তাকে। অবশ্য পুরো কাপুর পরিবারই এদিনের পার্টিতে হাজির ছিল।
প্রেমিকা মালাইকার সঙ্গে এদিন উদযাপনের একটি ছবি শেয়ার করেন অর্জুন। সঙ্গে জুড়ে দেন একটু রোমান্টিক ক্যাপশন। পাপারাজ্জিদের তোলা ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে অর্জুন লেখেন, ‘যখন আমার বোকামোগুলো দেখে ও হাসে… এভাবেই ও আমাকে খুশি করে @malaikaaroraofficial. ধন্যবাদ @ak_paps এই ছবিটার জন্য’।
হিন্দুস্তান টাইমস জানায়, কাপুর পরিবারের দিওয়ালি পার্টিতে মালাইকাকে সঙ্গে নিয়েই হাজির হতে দেখা যায় অর্জুনকে। মালাইকা পার্টিতে ঢোকার আগে অর্জুনের সঙ্গে ক্যামেরাবন্দি হন। মণীশ মালহোত্রার ডিজাইন করা গোলাপি শিফন শাড়িতে দেখা গেছে এই বলিউড অভিনেত্রীকে। আর অর্জুন পরেছিলেন পাঞ্জাবি।ছবি দেখে ভালোবাসার ইমোজি দিয়েছেন অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী তথা অর্জুনের কাকি মাহিপ কাপুর। তাহিরা কাশ্যপ, ইশা গুপ্তাও ভালোবাসার ইমোজি দিয়েছেন।
বলিউডপাড়ায় কানাঘুষা রয়েছে, বয়সে বড় ও ডিভোর্সি মালাইকার সঙ্গে ছেলের সম্পর্ক মেনে নিতে পারেননি বাবা বনি কাপুর। তাই পারিবারিক অনুষ্ঠান থেকে প্রেমিকাকে দূরেই রাখেন অর্জুন। তবে, এদিন সব বিতর্কের অবসান ঘটিয়ে পারিবারিক অনুষ্ঠাতে মালাইকার সঙ্গে হাজির হতে দেখা যায় অর্জুন কাপুরকে।
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত