আবারও জেলে পুনম পাণ্ডের স্বামী
মারধরের অভিযোগে দায়ের করা মামলায় আবারও গ্রেফতার হয়েছেন বলিউডের বিতর্কিত নায়িকা পুনম পাণ্ডের স্বামী। রোববার তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। তবে এই প্রথম স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুললেন না পুনম। গত বছর সেপ্টেম্বরে স্বামীর বিরুদ্ধে একই অভিযোগ করেন তিনি।
বিয়ের ঠিক ২১ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন। গোয়ায় হানিমুনে গিয়ে স্বামীর বিরুদ্ধে পুলিশে এফআইআরও দায়ের করেন বিতর্কিত এই নায়িকা।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার পুনম বলছিলেন, স্যামের সঙ্গে আমার একটা কথা কাটাকাটি হয়। যা দ্রুতই মারাত্মক আকার নেয়। এরপরই ও আমায় মারতে শুরু করে। আমার গলা টিপে ধরে। আমার মনে হচ্ছিল আমার দমবন্ধ হয়ে মৃত্যু হয়ে যাবে। আমার মুখে ঘুসি মারে, চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায়, এরপর আমার খাটের কোণায় আমার মাথা ঠুকে দেয়। এতেও থামেনি! আমার শরীরের উপর হাঁটু গেড়ে বসে আমার উপর নির্যাতন চালায়।
সেই অভিযোগের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সব মনোমালিন্য ভুলে আবারও সুখের সংসার পাততে প্রস্তুত হয়ে গিয়েছিলেন পুনম। তিনি বলেছিলেন, আমরা নিজেদের মধ্যে সব মনোমালিন্য ভুলে আবারও একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বলতে পারেন, আমরা আবার এক হয়ে গেলাম। আসলে কী জানেন, আমরা একে অপরকে এতটাই ভালোবাসি, আসলে পাগলের মতো ভালোবাসি... তাই।
গত রোববার স্বামীর বিরুদ্ধে আবারও একই অভিযোগ তুলেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে স্যামকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া পুনম বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত