‘নুসরাত কিন্তু কাঁপিয়ে দিচ্ছে’, জবাবে যা বললেন নায়িকা
সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহানকে ‘বোল্ড লেডি’ বলে সম্বোধন। শুধু তাই নয়, মদন মিত্র বলছেন, ‘নুসরাত কিন্তু কাঁপিয়ে দিচ্ছে…।’ দলের অগ্রজের থেকে এমন মন্তব্য শুনে লজ্জায় লাল নুসরাতও। এরপরই দ্রুত জবাব এলো নুসরাতের কাছে থেকে, ‘দাদা কেস দেবেন না..।’ এসব কথার মানে খুঁজছেন। তবে জেনে নেওয়া যাক সবিস্তারে।
রাজ্যের শাসক দলের সাংসদ-বিধায়ক এবার এক ফ্রেমে। গল্পে মশগুল। রীতিমতো রঙিন ফ্রেম। প্রথমজন মদন মিত্র, যিনি রাজনৈতিক ময়দানের বাইরে বিনোদন জগতেও কাঁপন ধরিয়েছেন। দ্বিতীয়জন নুসরাত জাহান, টলিউডের প্রথম সারির এ নায়িকার ওপর রাজ্যবাসীর দৃষ্টি সবসময়। তার সিনেমা থেকে ব্যক্তিগত জীবন সবকিছুই থাকে আলোচনায়। শুধু নুসরাত কেন, মদন মিত্রকেও তারকা বললে কম হয় না। দুই সাংসদ-বিধায়কের কথোপকথন নিয়েই এবার সরগরম নেটদুনিয়া।
সম্প্রতি নুসরাত তার ইউটিউব চ্যানেলে একটি টক শো শুরু করেছেন। যার নাম ‘ইশক উইথ নুসরাত।’ আর সেখানেই তার অতিথি হয়ে এসেছেন মদন মিত্র। এক সোফায় মদন-নুসরাত পাশাপাশি। একই রাজনৈতিক দলের যখন, তখন ব্যক্তিগত বিষয় থেকে বিনোদন, রাজনীতি সব বিষয়েই যে আলোচনা হবে তা বলাই বাহুল্য।
উল্লেখ্য পশ্চিমবঙ্গের কামারহাটির বিধায়ক গল্পের ফাঁকে নবীনপ্রজন্মকে প্রেমের টিপসও দিয়েছেন। নানা মজার গল্পও শেয়ার করলেন নুসরাতের সঙ্গে। বাদ গেল না মদনের ‘ও লাভলি’ সংলাপও। নুসরাতের শোতেও হাজির হয়েছিলেন কালো পাঠান স্যুট ও চোখে রোদচশমা পরে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত