ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

জলবায়ু ইস্যুতে রাশিয়া-চীনের সমালোচনায় ওবামা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২১ দুপুর ১:৪৬

যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত হচ্ছে এবারের জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ২৬। জলবায়ুর পরিবর্তন রোধে বিশেষ করে বৈশ্বিক তাপমাত্রা কমাতে এতে বিশ্বের প্রায় সব দেশের নেতারাই সরাসরি অংশ নিয়েছেন। তবে বিশ্ব রক্ষায় গুরুত্বপূর্ণ এ সম্মেলনে সরাসরি অংশ না নিয়ে রাশিয়া ও চীন তাদের প্রতিনিধি দল পাঠিয়েছে।

বিশ্বের শীর্ষ দুই কার্বন নিঃসরণকারী দেশ রাশিয়া ও চীন। পাশাপাশি দেশ দুইটি অর্থনৈতিক ও সামরিকভাবেও শক্তিশালী। কিন্তু ধরত্রী রক্ষার শেষ সুযোগকে কাজে লাগাতে এতে সরাসরি যোগ না দিয়ে ভার্চুয়ালি অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং।

এর আগে তাদের এমন আচরণের কড়া সমালোচনা করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার বাইডেনের সঙ্গে সুর মেলালেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে দুবার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকা ওবামা চীন এবং রাশিয়ার কড়া সমালোচনা করেছেন।

বারাক ওবামা তাদের সমালোচনা করে বলেন, জলবায়ু সম্মেলনে তাদের অংশগ্রহণ না করাটা অন্যদের নিরুৎসাহিত করছে। তারা মূল কার্যধারায় যোগ দিতে দেয়নি এবং তাদের জাতীয় পরিকল্পনায়ও ভয়াবহ ঘাটতি রয়েছে। এছাড়া তারা শুধু বিদ্যমান অবস্থা বজায় রাখতে চান যা লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।

ওবামা বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো ‘উন্নত অর্থনীতির’ দেশগুলোর জলবায়ু পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন ছিল। রাশিয়া, চীন ও ভারতের মতো দেশগুলোরও একই কাজ করা উচিত ছিল। এই ইস্যুতে রাশিকে নেতৃত্ব দেওয়া প্রয়োজন, যেমনটা প্রয়োজন ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের। কাউকে পাশে বসিয়ে রেখে আমরা সফলতা অর্জন করতে পারি না।

এর আগে গত ২ নভেম্বর জলবায়ু সম্মেলন চলাকালে এক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জলবায়ুর মতো বড় ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত নেই।

বিশ্বের ১২০টির বেশি দেশের সরকার প্রধানরা স্কটল্যান্ডের গ্লাসগোতে অংশ নিয়েছেন জলবায়ু সম্মেলনে। এরই মধ্যে তারা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় নানা ধরনের প্রুতিশ্রুতি ব্যক্ত করেছেন। কার্বন নিঃসরণ ও বন রক্ষার মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে এবারের সম্মেলনে।

জামান / জামান

হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান

লেবাননে যুদ্ধবিরতিতে গেলো ইসরায়েল-হিজবুল্লা

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ : চালক নিহত, আহত ৮৯ জন

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

বন্ধুত্ব জোরদার করতে আসিয়ান জোটের সঙ্গে বৈঠক পুতিনের

বন্ধুত্ব জোরদার করতে আসিয়ান জোটের সঙ্গে বৈঠক পুতিনের

ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প

হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প