ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আমানত শাহ ফেরি

৮৫ ভাগ ‍উদ্ধারকাজ শেষ, ২ দিনের মধ্যেই কর্তৃপক্ষের কাছে হস্তান্তর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২১ দুপুর ৪:৪৯

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে আজ সকাল থেকে কাজ শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের কর্মীরা। গতকাল সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত ৮৫ ভাগ উদ্ধার কাজ শেষ হয়। আজ ফেরির ভেতরের পানি বের করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া ছিদ্রগুলো বন্ধ করা শেষে এটি ভাসানো হবে। এখন ফেরিটির ইঞ্জিনের পেছনের অংশ টেনে তোলার প্রক্রিয়া চলছে। 

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেনুইন এন্টারপ্রাইজের ব্যবস্থাপক অজয় দেবনাথ ফেরি উদ্ধারের বিষয়ে এসব তথ্য জানিয়েছেন।

অজয় দেব নাথ বলেন, আমানত শাহ ফেরি উদ্ধারে অর্ধশত কর্মী কাজ করছে। ফেরি উদ্ধারে ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে। ভেতরে পানি থাকায় শ্যালো মেশিন দিয়ে পানি অপসারণের কাজ চলছে।

তিনি আরও বলেন, পানি অপসারণ শেষ হলেই ফেরিটির পেছনের ইঞ্জিনের অংশ উইন্স বার্জ দিয়ে টেনে তোলা হবে। পেছনের অংশে কোনো ছিদ্র থাকলে সেগুলো মেরামত করে ফেরিটিকে প্রাথমিকভাবে ভাসানো হবে এবং ভাসমান অবস্থায় কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হবে। সব ঠিক থাকলে এক-দুই দিনের মধ্যে জেনুইন এন্টারপ্রাইজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমানত শাহ ফেরিটি হস্তান্তর করবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির