মাহির নায়ক আমান রেজা
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। অন্যদিকে আমান রেজাও এই অঙ্গনে কাজ করছেন নিয়মিত। কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। এবার প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন এই দুই তারকা।
ইফতেখার চৌধুরী পরিচালিত ওয়েব ফিল্ম ‘ড্রাইভার’-এ একসঙ্গে দেখা যাবে তাদের। তবে এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। বর্তমানে ধামরাইয়ের ফিল্মসিটিতে ওয়েবফিল্মটির শুটিং হচ্ছে। বিশাল সেট ফেলে ধারণ করা হচ্ছে দৃশ্য।
পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘গল্পের প্রয়োজনে মাঝেমধ্যে সিটির বাইরে দৃশ্যধারণের জন্য গেলে হাজার হাজার মানুষ ছুটে আসেন মোশাররফ করিম ভাইকে দেখতে। শুটিংয়ে এতে কিছুটা ব্যাঘাত ঘটলেও বিষয়টি উপভোগ করছি। আর সিটির ভেতরে মানুষের প্রবেশে বাধা থাকায় বেশ স্বাচ্ছন্দ্যেই শুটিং করতে পারছি। সব মিলিয়ে খুব ভালো একটা কাজ হচ্ছে।’
আমার রেজা বলেন, ‘চমৎকার একটা গল্প এটি। শুনেই ভালো লেগে যায়। এই গল্পের মোড় ঘুরে শেষ পর্যন্ত আবর্তিত হয় মোশাররফ ভাইকে ঘিরে। শুটিংওয়ে থাকছে বেশ আয়োজন। মাহির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও চমৎকার।’
জানা গেছে, একটি ওটিটি প্ল্যাটফর্মে উন্মুক্ত হবে ওয়েব ফিল্মটি।
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত