মুসলিম নারীদের প্রদীপে আলোকিত বারানসির হিন্দু বাড়িঘর
কিছুদিন আগে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দীপাবলি। ঘরে ঘরে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে ও আতশবাজি পুড়িয়ে মহাধুমধামে এ উৎসব উদযাপন করেছেন ভারতীয় হিন্দুরা। পিছিয়ে ছিলেন না মুসলিমরাও, বিশেষ করে উত্তরপ্রদেশের কিছু নারী। তাদের হাতে তৈরি পরিবেশবান্ধব প্রদীপ এ বছর আলো ছড়িয়েছে বহু হিন্দু ঘরে। এমন উদ্যোগের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ তৈরি করে সবার কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছেন ওই নারীরা।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের খবর, ধর্মীয় বন্ধন জোরদার করার লক্ষ্যে দীপাবলিতে প্রদীপ তৈরির উদ্যোগ নিয়েছেন উত্তর প্রদেশের বারাণসীর কিছু মুসলিম নারী। কয়েক বছর ধরেই এ কাজ করে আসছেন তারা। রামদ্বীপ নামে ওই প্রদীপ তৈরিতে ব্যবহার করা হয় গোবর ও মাটি। এরপর রাঙানো হয় আকর্ষণীয় রঙে।
মুসলিম মহিলা ফাউন্ডেশনের সহায়তায় সম্পূর্ণ পরিবেশবান্ধব এই প্রদীপ তৈরিতে হাত লাগিয়েছেন স্থানীয় হিন্দু নারীরাও। প্রদীপ তৈরি হয়ে গেলে তারা নিজেরাই শহরের বিশিষ্ট ব্যক্তি ও হিন্দু পরিবারগুলোর মধ্যে তা বিতরণ করেছেন। মুসলিম নারীদের তৈরি প্রায় ১০৮টি প্রদীপ ঠাঁই পেয়েছে অযোধ্যার বিখ্যাত দীপোৎসবেও।
জানা যায়, বিগত কয়েক বছর ধরে এই মুসলিম নারীরা শুধু জোরালো কণ্ঠে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তাই দিচ্ছেন না; বরং পরিবেশবান্ধব দীপাবলির পক্ষেও প্রচারণা চালাচ্ছেন।
জামান / জামান
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট