এবার ডাকাত সর্দার চরিত্রে দীপিকা
বহুমাত্রিক চরিত্রের অভিনয়শিল্পী দীপিকা পাড়ুকোন এবার ডাকাত রানি রূপমতি হয়ে পর্দায় আসছেন। এর আগে তিনি লীলা, আবার কখনো বাজিরাওয়ের মাস্তানি অথবা চিতরের রানি পদ্মাবতী হয়েছেন। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নানাভাবেই পর্দায় হাজির করেছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি।
বানসালি সামনে ‘বাইজু বাওরা’ সিনেমার কাজ শুরু করবেন। এই সিনেমাটিতেই দেখা ডাকাত চরিত্রে দেখা যাবে দীপিকাকে। এ বিষয়ে দীপিকা ও বানসালির মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। যদিও এখনো আনুষ্ঠিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়নি। সবকিছু ঠিকঠাক হলেই চুক্তিপত্র স্বাক্ষর হবে। বর্তমানে সবকিছু যে অবস্থায় রয়েছে তাতে দীপিকা এতে রাজি আছেন।
দীপিকা ছাড়াও বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পীকে দেখা যাবে। সিনেমাটিতে গৌরী, তানসেন ও আকবর চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনো নির্ধারণ হয়নি। বানসালির টিম এটি নিয়ে পরিকল্পনা করছেন। অন্য শিল্পীদের সঙ্গেও আলোচনা চলছে। সিনেমায় কারা অভিনয় করবেন তা ঠিক হলেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’
প্রীতি / জামান
ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি
কটাক্ষ করতেই সমালোচকদের নিয়ে মুখ খুললেন রণবীর
৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত
লোকসান গুনছেন প্রযোজক
জ্যাক স্প্যারো হয়ে ফিরছেন জনি ডেপ
যে কণ্ঠে আজও বেঁচে আছেন এন্ড্রু কিশোর
নিজের সাক্ষাৎকার দেখলেই ‘ক্রিঞ্জ’ লাগে শবনম ফারিয়ার
নিখুঁত গল্পের অপেক্ষায় একাধিক সিনেমা ফিরিয়েছেন শ্রদ্ধা
মান্নাত থেকে ‘কিং’, যেভাবে বলিউডে গাইলেন এড শিরান
মামাকে বিয়ে করতে হয়েছিল, ভালো লাগেনি : রাধিকা আপ্তে
শখের শীতের খুশি
আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি: পারসা ইভানা