ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ভিকিকে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেবেন না ক্যাটরিনা!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ১২:১৮

বলিউডে বেশ কয়েক বছর ধরেই ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে চর্চা চলছে৷ লুকিয়ে একসঙ্গে ছুটি কাটানো থেকে বিভিন্ন পার্টি কিংবা গেট টুগেদারে একসঙ্গে দুজনের উপস্থিতি নজরে পড়েছে সকলেরই। প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের হলি পার্টি কিংবা করণ জোহরের বাড়ির পার্টি, সর্বত্রই দুজনকে একসঙ্গে দেখা গেছে। যদিও উভয়েই তাদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কখনো মন্তব্য করতে চাননি। কিন্তু নিজের বিশেষ বন্ধুকে অন্য কোনো নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখে যথেষ্ট মর্মাহত হন ক্যাটরিনা। যেমনটা তিনি হয়েছিলেন মনমর্জিয়াঁ সিনেমায় ভিকি কৌশলের সঙ্গে তাপসী পান্নুর কিছু অন্তরঙ্গ দৃশ্য দেখে।

মনমর্জিয়াঁ সিনেমায় ভিকির আবেগপ্রমাণ প্রেমের দৃশ্য ‌‘লাভ পার স্কোয়ার ফুট’ আবেগাহত করেছিল ক্যাটরিনাকে। তবে ভবিষ্যতে ভিকির এই ধরনের দৃশ্য করায় আপত্তি রয়েছে বলিউডের চিকনি চামেলির! ফ্যানেদের মতে, অতীতে ক্যাটরিনাকে যে তিক্ত বিচ্ছেদের মধ্য দিয়ে যেতে হয়েছিলো তার জন্যই তিনি ভিকির প্রতি এতোটা ‘পজেসিভ’ হয়ে উঠেছেন। এর আগে রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ইতি টানতে হয় বলিউডের এই হট অভিনেত্রীকে।

রণবীরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের আঘাত ভুলতে বেশ অনেক সময় লেগেছিলো অভিনেত্রীর। তার গভীর ক্ষতের প্রমাণ পাওয়া পায় বরুণ ধাওয়ানের সঙ্গে কফি উইথ করণ ৬ শোতেও। অন্যদিকে তেমনই উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক করার সময় ভিকিও হরলিন শেঠির সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন।

নিজের এই অনুভূতির প্রসঙ্গে ক্যাটরিনা বলেছিলেন, আপনি আপনার সঙ্গীর কাছ থেকে কতোটা ভালোবাসা বা মনোযোগ পাচ্ছেন তার ভিত্তিতে আপনি সব সময় নিজেকে বিচার করুন। আপনার সম্পর্ক সামান্য খারাপ হলেও আপনার আত্ম-সম্মান আহত হয়, যা ভালো বিষয় নয়। একা থেকে তিনি নিজেকে আরো ভালো বুঝেছেন বলে জানান ক্যাটরিনা।

উল্লেখ্য, রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনা অনেক দিনই কোনো সম্পর্কে নিজেকে জড়াননি। যদিও রণবীর খোলাখুলিভাবেই আলিয়া ভাটের সঙ্গে প্রেম করছিলেন।

জামান / জামান

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে