ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

পরীমণি কারাগারে থাকায় বিছানায় ঘুমাননি ভক্ত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২১ দুপুর ১২:৫২

মাদক মামলায় আটক হয়ে গত আগস্ট মাসে ২৭ দিন কারাগারে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। এই সময়টা পরীর নিজের জন্য যেমন দুঃসহ ছিল, তেমনি তার ভক্তদের জন্যও ছিল অনেক কষ্টের। আর এই সময়টায় পরীমণির এক ভক্ত আমিষ খাওয়া ছেড়ে দিয়েছিলেন। বিছানায় না ঘুমিয়ে ঘুমিয়েছেন ফ্লোরে।

পরীমণির কাছে পাঠানো এক চিঠিতে এমন কথাই জানিয়েছেন প্রিয়া নামের ওই ভক্ত। আর তা ফেসবুকে শেয়ার করেছেন পরীমণি। প্রিয় নায়িকার কাছে পাঠানো ভক্তের সেই চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।

পরীমণি ওই ভক্তের চিঠি পোস্ট করে লিখেছেন, ‘কখনো কখনো বোকা করে দেয় এসব আমাকে। প্রিয় প্রিয়া, তোমার এই ভালোবাসা যত্নে থাকবে খুব।’

ভক্ত চিঠিতে প্রিয় নায়িকাকে লিখেছেন, ‘শ্রদ্ধেয় প্রিয় পরী আপু, আপু আমার সালাম নিবেন। কেমন আছেন? আপু আমার নাম প্রিয়া। আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। আমি আপনাকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। আপু আপনি যতদিন কারাগারে ছিলেন ততদিন আমি আমিষ খাইনি, শুধু ভর্তা-ভাত খেয়েছি।

তারপর আমি বিছানায় ঘুমাইনি। ফ্লোরে ঘুমিয়েছি। আমি জানি কারাগারে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হয়নি, তবুও আপু আপনার জন্য অনেক দোয়া করেছি এবং করি, সারজীবন করবো। আপু আমি আপনার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। আপু ভালোবাসাটা…।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। সে সময় বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। মাদক নিয়ন্ত্রণ মামলায় প্রায় এক মাস কারাগারে ছিলেন এ নায়িকা। এরপর গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। মামলাটি এখনো চলমান রয়েছে।

তবে এরই মধ্যে পুনরায় সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন পরীমণি। বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। সম্প্রতি শেষ করেছেন গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার শুটিং। শিগগিরই যোগ দেবেন ‘প্রীতিলতা’র পরবর্তী ধাপের চিত্রায়নে। ‘বায়োপিক’, ‘অন্তরালে’সহ আরও কিছু সিনেমাও রয়েছে তার ঝুলিতে।

এমএসএম / এমএসএম

ঈদে পূজা চেরির নতুন সিনেমা

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’