ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

টাইমসের সেরা কাঙ্ক্ষিত নারী রিয়া চক্রবর্তী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২১ দুপুর ১২:২০

যুক্তরাজ্যভিত্তিক দৈনিক ‘দ্য টাইমস’ ২০২০ সালে ভারতের ৫০ জন কাঙ্ক্ষিত নারীর তালিকা প্রকাশ করেছে। অনলাইন ভোটের ভিত্তিতে করা এ তালিকায় প্রথম স্থানে আছেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী।

জরিপে উঠে আসা তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন অ্যাডলিন কাস্টেলিনো। ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় থেকে উঠে আসা ভারতীয় এই তরুণী বলিউডেও কাজ করছেন। ২২ বছর বয়সী এই তারকা গত ফেব্রুয়ারি মাসে গায়ক অর্জুন কানুনগোর সঙ্গে ‘মেরে দিল বিচ’ গানের ভিডিওতে অংশ নেন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দিশা পাটানি, চতুর্থ স্থান কিয়ারা আদভানী, পাঁচে আছেন বলিউডের আরেক আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোন। ছয় ও সাত নম্বরে রয়েছেন বলিউডের দুই আলোচিত তারকা ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ। আটে অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। নয় নম্বরে রয়েছেন রুহি দিলীপ সিংহ। তিনি একজন মডেল ও অভিনেত্রী। মূলত হিন্দি ছবি ও ধারাবাহিকের পরিচিত মুখ তিনি। আর দশে আছেন মডেল ও মিস দিভা সুপ্রান্যাশনাল আভৃতি চৌধুরী। ২০২০ সালে মিস দিভা সুপ্রান্যাশনালে ভারতের প্রতিনিধিত্ব করে জয়ী হন তিনি।

তালিকায় আরও রয়েছেন ভারতের জাতীয় ক্রাশ রাশ্মিকা মান্দানা, শ্রুতি হাসান, ইয়ামি গৌতম, শ্রদ্ধা কাপুর, তারা সুতারিয়া, জাহ্নবী কাপুর, কৃতি শ্যানন প্রমুখ। তালিকায় এবারই যুক্ত হয়েছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী, ফাতিমা সানা শেখ, শাহনাজ গিল প্রমুখ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএসএম / এমএসএম

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে