ভাড়া ৯ টাকা বেশি নিয়ে জরিমানা দিলেন দুই হাজার
মৌমিতা পরিবহনের একটি বাসে নারায়ণগঞ্জ থেকে গাবতলী যাচ্ছিলেন এক যাত্রী। তার কাছ থেকে বাসের সুপারভাইজার ৬১ টাকার ভাড়া ৭০ টাকা নেন। এ অভিযোগে ওই বাসকে দুই হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ নভেম্বর) দুপুর ১২টা থেকে রাজধানীর কলাবাগানে গণপরিবহনে ভাড়া নিয়ে প্রতারণার বিরুদ্ধে ডিএমপির অভিযানে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। অভিযান চলাকালে দেখা যায়, নারায়ণগঞ্জ থেকে সাভারগামী মৌমিতা বাসের এক যাত্রীর কাছ থেকে ৬১ টাকার ভাড়া ৭০ টাকা রাখেন বাসের সুপারভাইজার। ভাড়া বেশি রাখার বিষয়ে বাসের সুপারভাইজার শহীদুল ইসলাম কোনো সদুত্তর দিতে পারেননি। এ অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দুই হাজার টাকা জরিমানা করেন এবং পরবর্তীতে ভাড়া বেশি না নেওয়ার বিষয়ে সতর্ক করে দেন।
এদিকে মিরপুর মেট্রো সার্ভিস নামের একটি বাসে বেশি ভাড়া আদায় ও বর্তমান ভাড়ার তালিকা না টানানোর অভিযোগে বাসের সুপারভাইজার দবির শেখকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, মিরপুর মেট্রো সার্ভিস নামের বাসটিতে বেশি ভাড়া আদায় ও বর্তমান ভাড়ার তালিকা না টানানোর অভিযোগে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, আজ দুপুর থেকে কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। গণপরিবহনের ভাড়া সরকার নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি