ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

‘ডিজেল চালিত’ স্টিকার বসল বাসে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১১-২০২১ বিকাল ৫:১৫

সরকার নির্ধারিত নতুন বাসভাড়া শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য। তবে অভিযোগ উঠেছে, এই সুযোগে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে সিএনজিচালিত বাসগুলোও। একই সঙ্গে কোন বাসগুলো সিএনজিচালিত সেগুলোতে স্টিকার লাগিয়ে দেয়ার দাবি করেছেন সাধারণ যাত্রীরা। তাই যাত্রী হয়রানি রোধে গাবতলী থেকে ডেমরা রুটে চলাচলকারী অছিম পরিবহনের বাসে ‘ডিজেল চালিত’ স্টিকার লাগানো হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) বিকেলে মিরপুরে অছিম পরিবহনের বাসের সামনের গ্লাসে ‘ডিজেল চালিত’ লেখা স্টিকার দেখা যায়। এছাড়াও বসুন্ধরা থেকে মিরপুর পর্যন্ত যেতে পরিবহনটির বেশ কয়েকটি বাসেই এ লেখা সংবলিত স্টিকার দেখা যায়। তবে এ রুটে চলাচলকারী অন্য পরিবহনে এমন স্টিকার দেখা যায়নি।

এদিকে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, ঢাকা মেট্রো এলাকায় চলাচলকারী ১২০টি পরিবহন কোম্পানির মধ্যে ১৩টি কোম্পানির ১৯৬টি বাস রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজিতে চলাচল করে। 

এ সময় যেসব কোম্পানির যত সংখ্যক বাস সিএনজিতে চলাচল করে তার তালিকাও তুলে ধরা হয়। তবে এখন পর্যন্ত কোনো বাসে সিএনজিচালিত লেখা সংবলিত স্টিকার দেখা যায়নি।

অপরদিকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে রাজধানীতে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক ভ্রাম্যমাণ আদালতের টিম। কোনো বাসে অভিযোগের সত্যতা মিললেই করা হচ্ছে জরিমানা।

এমএসএম / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির