বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘মিশন এক্সট্রিম’
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’। ফলে ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তিতে কোনো বাধা থাকছে না।মঙ্গলবার (০৯ নভেম্বর) সিনেমাটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক। তিনি বলেন, ‘মিশন এক্সট্রিম’কে বিনা কর্তনে ছাড়পত্র দেওয়া হয়েছে। সিনেমাটি দেখে আমাদের ভালো লেগেছে। ’
এদিকে নিজের প্রথম পরিচালিত সিনেমা সেন্সর ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সানী সানোয়ার। তিনি বলেন, ‘মিশন এক্সট্রিম’র সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি অনেকটা মেট্রিক পাসের আনন্দের মতো লেগেছে। এ ক’দিন কেমন যেন একটা চাপা উৎকণ্ঠার মধ্যে ছিলাম। একটা সেনসিটিভ কাহিনী, বোর্ড কীভাবে দেখে সেটা নিয়ে ভাবছিলাম। কিন্তু না, দেখলাম পাস! বোর্ড বিনা কর্তনে সেন্সর দিয়েছে। সেন্সর বোর্ডের প্রতি কৃতজ্ঞতা। ’
এছাড়া ‘মিশন এক্সট্রিম’ দেখে প্রশংসা করেছেন সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। ‘এটি ভালো সিনেমা। ‘ঢাকা অ্যাটাক’ দেখে যারা উপভোগ করেছেন, আমার মনে হয়, তারা ‘মিশন এক্সট্রিম’ও দেখতে যাবেন’, বলেন তিনি
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা আরিফিন শুভ বলেন, ‘আলহামদুলিল্লাহ! যদিও আমি নিশ্চিত ছিলাম যে, এমনই হবে। কেননা, লেখক এবং নির্মাতা যথেষ্ট সচেতন থেকে সিনেমাটি বানিয়েছেন। সবচেয়ে বড় কথা ‘মিশন এক্সট্রিম’ একটি বিগ-টিমওয়ার্কের ফসল। এবার প্রেক্ষাগৃহে যাবার পালা। ’
পুলিশ অ্যাকশন থ্রিলারটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। এতে আরেফিন শুভর সঙ্গে আরও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।
কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।
একযোগে দেশ ও দেশের বাইরে ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির কাঙ্ক্ষিত ট্রেলার। ধুন্ধুমার অ্যাকশন ও রহস্যঘেরা আবহে শ্বাসরুদ্ধকর ট্রেলারটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।
এমএসএম / এমএসএম
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই
চেনা ফর্মে ফিরছেন কাজল আরেফিন অমি