আচারি ইলিশ তৈরির রেসিপি
ইলিশের যে পদই রান্না করেন না কেন, খেতে কিন্তু সুস্বাদু লাগবে। তবে প্রতিদিন একই ধরনের রান্না খেলে একটা সময় একঘেয়ে লাগতে শুরু করবে। তাই একেক দিন একেক ধরনের রান্না করতে পারেন। ইলিশ দিয়ে তৈরি করা যায় নানা পদ। তার মধ্যে একটি হলো আচারি ইলিশ। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে
ইলিশ মাছ- ১০ টুকরা
পেঁয়াজ কুচি- ১/২ কাপ
পেঁয়াজ বাটা- ১/৪ কাপ
রসুন বাটা- ২ চামচ
জিরা বাটা- ১ চা চামচ
টমেটো পেস্ট- ১/৪ কাপ
জিরা গুঁড়া- ১/২ চা চামচ
পাঁচফোড়ন- ১/৪ চা চামচ
শুকনো মরিচ বাটা- ১/২ চা চামচ
হলুদ- ১/২ চা চামচ
সয়াবিন তেল- ১/৩ কাপ
সরিষার তেল তেল- ২ টেবিল চামচ
কাঁচা মরিচ- কয়েকটি
চিনি ও লবণ- স্বাদমতো
যেকোনো আচার- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
প্রথমে মাছের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে হলুদ ও লবণ মাখিয়ে রেখে দিন মিনিট দশেক। এরপর প্যানে তেল গরম করে হালকা ভেজে নিন। এরপর প্যানে সরিষার তেল গরম করে পাঁচফোড়ন দিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে সব মসলা দিয়ে দিন। অল্প পানি যোগ করে কষিয়ে নিন। এরপর তাতে আচার দিয়ে দিন। এককাপ পানি যোগ করুন। পানি ফুটে উঠলে তাতে মাছের টুকরগুলো দিয়ে দিন। এরপর দিন কাঁচা মরিচ, লবণ ও চিনি। কিছুক্ষণ ঢেকে রাখুন। তেল ভেসে উঠলে নামিয়ে পরিবেশন করুন।
এমএসএম / এমএসএম
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ
বাংলাদেশি রন্ধনশিল্পের গ্লোবাল আইকন হওয়ার পথে শেফ জাহেদ