বিএনপি দেশের নষ্ট রাজনীতির হোতা : ওবায়দুল কাদের
সরকার নয়, ফ্যাসিবাদী চরিত্র এখন বিএনপির রাজনীতিতে সুস্পষ্ট বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংকালে কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, স্বার্থান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি। বিএনপি এদেশে নষ্ট রাজনীতির হোতা। নষ্ট রাজনীতির চর্চা করছে বলেই সময়টা তাদের কাছে নষ্ট মনে হচ্ছে।
দেশে ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছে, আইনের শাসন নেই- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে এখন বিএনপির রাজনীতিই দুঃসময় অতিক্রম করছে। সরকার নয়, ফ্যাসিবাদী চরিত্র এখন বিএনপির রাজনীতিতে সুস্পষ্ট।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন, রাজনৈতিক ও সংখ্যালঘু নির্যাতনে রেকর্ড গড়েছিল। এখন বিরোধী রাজনৈতিক দল হিসেবেও আগুন-সন্ত্রাস, হেফাজতি সন্ত্রাস এবং সাম্প্রদায়িক সন্ত্রাসের যে নজির স্থাপন করেছে তা ফ্যাসিবাদকেও হার মানায়। আসলে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তারা ফ্যাসিবাদী মানসিকতাই বহন করে।
ওবায়দুল কাদের বলেন, অতীত-বর্তমান বিশ্লেষণ করলে দেখা যায় এদেশে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে ও সরকার হিসেবে বিএনপিই নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বিএনপি নেতাদের ধৈর্যচ্যুতি ঘটেছে। ক্ষমতা পাওয়ার জন্য উগ্র বাসনা তাদের উন্মত্ত করে তুলেছে।
তিনি বলেন, বিএনপি এখন আত্মবিশ্বাস হারানো এক রাজনৈতিক দল। জনগণের প্রতি দায়িত্বহীনতা এবং জনঘনিষ্ট ইস্যুতে তাদের দূরে অবস্থান করার নীতির কারণে জনগণই বিএনপিকে দূরে সরিয়ে রেখেছে।
আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, বিএনপি ক্ষমতায় যেতে চায় কিন্তু নির্বাচনে যেতে চায় না। এটি বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড নীতি সর্বজনবিদিত। তারা গণতন্ত্রের কথা বলে অথচ অগণতান্ত্রিক ও চোরাগলি খোঁজে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে বিএনপি সক্ষমতা ও সাহস হারানো একটি রাজনৈতিক দল।
বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়ে তিনি বলেন, মুক্ত চিন্তা ও সৃজনশীলতার পথ কে রুদ্ধ করেছে? কে আপনাদের কথা বলতে দিচ্ছে না? প্রমাণসহ বলুন। মুক্তচিন্তা মানে তো গুজব-অপপ্রচার চালানো নয়। সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনার ভাঙা রেকর্ড বাজানো কি সৃজনশীলতা?
ওবায়দুল কাদের বলেন, আসলে ক্ষমতাপাগল ও ক্ষমতাবিলাসী বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় এখন বেসামাল, ক্লান্ত ও অবসাদগ্রস্ত। বিএনপি কখন কী বলছে, কেন বলছে- তা তারা নিজেরাই জানে না।
জামান / জামান
‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ
নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে
ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত
প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন
বিএনপি সাইবার দলের কেন্দ্রীয় পদে সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গণঅধিকার পরিষদের বার্তা
যুবদল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটি ঘোষণা শিগগিরই, চলছে জোর আলোচনা
২৫ মে থেকে বিএনপির ৭ দিনের কর্মসূচি
কালীগঞ্জ উপজেলা নির্বাচনে এনসিপি’র চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাহিদ