ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

‘সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ২:৪

সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন (ইউনিয়ন পরিষদের নির্বাচন) করার জন্য নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট বলে গেছেন- সুষ্ঠু ইলেকশনের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে যাতে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। সেটাই করা হয়েছে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা কাজ করে যাচ্ছে।’

ইউপি নির্বাচনে সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ‘পুলিশ পুলিশের কাজ করছে। বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। সবসময়ই আপনারা দেখে আসছেন, ইউপি নির্বাচন হলো গোষ্ঠী গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন। এই নির্বাচনে ঝগড়াঝাটি হয়েই থাকে।’

তিনি বলেন, ‘বেশ কয়েকটি এলাকায় হতাহতের ঘটনা আমরা দেখছি। পুলিশ যথাযথভাবেই তাদের শনাক্ত করেছে। যারা দোষী, তাদের গ্রেফতার করা হয়েছে।’

‘যারা এ চক্রান্তের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে’, বলেন রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এমএসএম / এমএসএম

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির