কাজী নজরুলের প্রাসঙ্গিকতা কোনোদিনই হারাবে না : কাদের
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সবসময়ই আমাদের জীবনে প্রাসঙ্গিক থাকবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কাজী নজরুল ইসলাম আজকে নেই, কিন্তু তিনি সবসময়ই আমাদের জীবনে প্রাসঙ্গিক থাকবেন। তার প্রাসঙ্গিকতা কোনোদিনই হারিয়ে যাবে না। মঙ্গলবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে কাজী নজরুল ইসলাম ছিলেন অনুপ্রেরণা। তার গান ও কবিতা রণাঙ্গনে আমাদের সাহস ও শক্তি জোগাতো ও প্রেরণা দিতো। তার ‘বিদ্রোহী’ কবিতা লেখার শত বছর পূর্তি এই বছর।
সেতুমন্ত্রী বলেন, নজরুল ছিলেন প্রেমের কবি, দ্রোহের কবি। সবচেয়ে বড় কথা তিনি মানবতা, অসাম্প্রদায়িকতা ও গণমানুষের কবি। তার অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনার জন্য স্মরণ করি। আজকে বিশ্ব যখন করোনায় বিপর্যস্ত তখন মানবিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
আমরা আজকে শপথ নেবো। দেশের জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক, মানবতাবাদী বাংলাদেশ গড়ে তুলব।
এ সময় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ।
প্রীতি / জামান
মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড
আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন
দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ
যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১
শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’
প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০
কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু
ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে
সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ