এ মাসেই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ
গত ২৬ মে ছিল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। আগামী ১৯ নভেম্বর (শুক্রবার) হবে বছরের শেষ চন্দ্রগ্রহণ। তবে এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়, আংশিক চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ থাকবে সব মিলিয়ে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। যা ২০০১ থেকে ২১০০ সালের মধ্যে হতে যাওয়া সব চন্দ্রগ্রহণের মধ্যে দীর্ঘতম।
এর পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২০২২ সালের ১৬ মে। চলতি শতকে সব মিলিয়ে ২২৮টি চন্দ্রগ্রহণ দেখা যাবে পৃথিবী থেকে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ১৯ নভেম্বর বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে এই আংশিক চন্দ্রগ্রহণ হবে। সে সময় লালচে রং ধারণ করবে চাঁদ।
টাইম অ্যান্ড ডেট ডটকমের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রায় সব অঞ্চল থেকে ১৯ নভেম্বরের চন্দ্রগ্রহণ দেখা যাবে। ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ দেখা যাবে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এবারের গ্রহণের পুরোটা সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকার দেশগুলো থেকে। অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও দৃশ্যমান হবে।
বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, পূর্ণিমার দিনে সূর্য ও চাঁদের মাঝে যখন পৃথিবী চলে আসে, সূর্য-পৃথিবী-চাঁদ যখন এক সরলরেখায় হয়ে যায়, তখনই চন্দ্রগ্রহণ হয়। এক্ষেত্রে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়।
অন্যদিকে, পৃথিবী যখন ঘুরতে ঘুরতে সূর্য ও চাঁদের মাঝখানে চলে এলেও, পুরোপুরি এক সরলরেখায় থাকে না, তখন হয় আংশিক চন্দ্রগ্রহণ। এক্ষেত্রে পুরো চাঁদটা নয়, চাঁদের একটা অংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যায়।
এমএসএম / এমএসএম
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না
ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট