শাকিব-ফারিয়ার মিষ্টি দাম্পত্যে মুগ্ধ ভক্তরা!
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান সাধারণত সিনেমা নিয়েই ব্যস্ত থাকেন। ছোট পর্দার কাজে তাকে খুব একটা পাওয়া যায় না। লম্বা ক্যারিয়ারে তিনি হাতে গোনা কয়েকটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। সবগুলোতেই অবশ্য বাজিমাৎ করেছেন কিং খান।
সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন শাকিব। যেখানে তার সঙ্গী হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এ জুটিকে এর আগেও একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল। সেই চমকের রেশ ধরে আবারও নজরকাড়া রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন তারা।একটি রঙের বিজ্ঞাপনে দেখা গেল তাদের। বৃহস্পতিবার (৪ নভেম্বর) প্রচারে এসেছে বিজ্ঞাপনচিত্রটি। ২ মিনিট ৩৪ সেকেন্ডের চিত্রটিতে শাকিব ও ফারিয়া অভিনয় করেছেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। তাদের মিষ্টি খুনসুটি, রসায়ন মুগ্ধ করছে ভক্তদের। এছাড়া নেচে-গেয়েও উল্লাস করতে দেখা গেছে এ জুটিকে।
সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে বিজ্ঞাপনচিত্রটি নিয়ে আলোচনা-প্রশংসা শুরু হয়ে গেছে। বিভিন্ন গ্রুপে চিত্রটি নিয়ে চলছে চর্চা। এক রাতের মধ্যেই শাকিব-ফারিয়ার যুগলবন্দীতে প্রায় ১ লাখ ভিউ হয়েছে।
এই বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে বার্জার পেইন্টসের জন্য। নির্মাণ করেছেন সামিউর রহমান। ঢাকার মেরাদিয়ায় অবস্থিত একটি শুটিং হাউজে বিশাল সেট বানিয়ে বিজ্ঞাপনচিত্রটি বানানো হয়েছে। এতে গান গেয়েছেন প্রতীক হাসান ও লুইপা। সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।
উল্লেখ্য, এর আগে শাকিব খান ও ফারিয়া বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে মডেল হয়েছিলেন। এছাড়া ‘শাহেনশাহ’ নামের একটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত