এবার যশের অজানাকে জানবেন নুসরাত!
স্বামী যশ দাশগুপ্তের অজানাকে জানতে চলেছেন অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। যশের জীবনে এতদিন যা ছিল গোপন, তাই জানবেন তিনি। আরও একবার ভালোবাসায় বোল্ড হতে চলেছেন যশ।
এবার নতুন এক ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী নুসরাতকে। ভারতের একটি বেসরকারি এফএমের টক শো হোস্ট করতে যাচ্ছেন তিনি। ওই শো’র নাম ‘ইশক উইথ নুসরাত’। হিন্দিতে এ টক শো সঞ্চালনা করেন করিনা কাপুর খান। এ শো’তেই নুসরাতের অতিথি হয়ে আসতে দেখা যাবে মদন মিত্র, ঋতাভরী চক্রবর্তী, যশ দাশগুপ্তসহ অনেককেই। নুসরাতের প্রশ্নের মুখে পড়তে হবে তাদের। ছাড় পাবেন না কেউই। রিল আর রিয়েল কোথাও গিয়ে কি মিশে যাবে যশ-নুসরাতের জীবনে?
কিছুদিন আগেই ছেলে ঈশানের ছবি প্রকাশ্যে এনেছিলেন বাবা যশ। দিন যত এগিয়েছে সম্পর্ক নিয়েও তত বেশি মন খুলে কথা বলেছেন নুসরাত ও যশ। নুসরাত জানিয়েছেন তার সন্তানের বাবা যশ। বাবা হিসেবে যশ কেমন? নুসরাত শিক্ষক হলে সেই মার্কশিটে বাবা যশ কত নম্বর পাবেন? এ নিয়েই মুখ খুলেছিলেন নুসরাত। তার উত্তর, ‘যশ ইজ অ্যান অ্যামেজিং ফাদার। ও আছে বলেই আমি সবটা সামলে নিতে পারছি। আমি যখন শুটিংয়ে বের হচ্ছি তখন ঈশানকে দেখে রাখছে ও। আবার ও যখন শুটিংয়ে বের হচ্ছে তখন ঈশানকে দেখছি আমি। যদি নম্বর দিতেই হয় তবে বাবা হিসেবে যশকে আমি দশের মধ্যে এগারো দেব।’ বলেছিলেন, ‘ঈশান যশকে বাবা হিসেবে পেয়ে ভাগ্যবান।’
তাদের নিয়ে ট্রলের শেষ নেই। তবে সেসব পাশ কাটিয়ে তারা যে ভালোই আছেন, সেই বার্তাই যেন বারবার দিয়ে চলেছেন এই তারকা জুটি।
সূত্র: টিভি৯বাংলা
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত