শ্রাবন্তী বিজেপি ছাড়ায় যা বললেন নুসরাত
মাত্র আট মাস। এর মধ্যেই বিজেপির ওপর থেকে মন উঠে গেল অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। তাই ঘোষণা দিয়ে ছাড়লেন এই রাজনৈতিক দল। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় বিজেপি ত্যাগের ঘোষণা দেন তিনি।
পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। যদিও তিনি আগে তৃণমূলের সমর্থক ছিলেন। তাই মমতাকে ছেড়ে মোদির দলে যাওয়ায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন। এরপরও নির্বাচনের টিকিট পান অভিনেত্রী।
বিধায়ক হওয়ার লড়াইয়ে হেরে যান শ্রাবন্তী। বেহালা পশ্চিম আসনে ৫০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। এরপর থেকে আর রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে তাকে দেখা যায়নি।
এদিকে শ্রাবন্তীর বিজেপি ত্যাগের ঘোষণায় আবারও আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এ বিষয়ে কথা বললেন তার বান্ধবী, অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান। বৃহস্পতিবার (১১ নভেম্বর) একটি অনুষ্ঠানে তিনি বান্ধবীর রাজনৈতিক সিদ্ধান্তের সমর্থন জানান।
নুসরাত বলেন, ‘শ্রাবন্তী আমার খুব ভাল বন্ধু। ও যা সিদ্ধান্ত নিয়েছে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। এর জন্য ওকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। শ্রাবন্তী তৃণমূল করুক বা বিজেপি, কোনও ক্লাবে গিয়ে পার্টি করুক বা আমার বাড়িতে এসে আমার সঙ্গে পার্টি করুক, ওর পাশে আমি সব সময়ে আছি।’
সিনেমায় কাজের ক্ষেত্রে রাজনৈতিক ভূমিকা কোনো প্রভাব বিস্তার করে না বলে মনে করেন নুসরাত। তিনি বলেন, ‘এখানে মেধার ভিত্তিতে কাজ পাওয়া যায়। কেউ কারোর ভাগ্য কেড়ে নিতে পারে না। পলিটিকস জড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে কারোর কাজ কেড়ে নেওয়া হয় না।’
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত