ভিকি-ক্যাটরিনার বিয়েতে থাকবেন যেসব তারকা
বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বিয়ে করতে চলেছেন। পাত্র ভিকি কৌশল। এ প্রজন্মের অভিনেতা। দু’জনের বয়সের ফারাক ৫ বছর। তাতে কী, ৫ বছরের ছোট ভিকিকেই মন দিয়েছেন ক্যাট। আর আগামী ডিসেম্বরে তার সঙ্গেই বাঁধছেন ঘর।
এত দিন গুঞ্জন হিসেবেই শোনা গিয়েছিল ভিকি-ক্যাটের সম্পর্ক। তবে ধীরে ধীরে সেই গুঞ্জন সত্যি হয়ে যাচ্ছে। বিভিন্ন সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর পাঁচ দিনব্যাপি অনুষ্ঠিত হবে তাদের বিয়ে। জমকালো এ আয়োজনের জন্য ভিকি-ক্যাট বেছে নিয়েছেন রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেল।
যদিও তাদের দুই পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতি হিসেবে অতিথিদের তালিকাও চূড়ান্ত করে ফেলেছেন তারা। বিয়েতে বলিউডের কয়েকজন তারকাও থাকবেন। এর মধ্যে আছেন করণ জোহর, আলি আব্বাস জাফর, কবির খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, বরুণ ধাওয়ান প্রমুখ। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জানা গেছে, তাদেরকে ৭ থেকে ৯ ডিসেম্বর দিনগুলো ফাঁকা রাখতে বলেছেন হবু দম্পতি।
শোনা যাচ্ছে, রাজস্থানের বেশ কয়েকটি নামী ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি একসঙ্গে ভিকি ও ক্যাটরিনার বিয়ের দায়িত্ব নিয়েছে। ভিআইপি আয়োজনে কড়া নিরাপত্তায় মালা বদল করবেন তারা। স্থান নির্বাচন ও আয়োজন সাজাতে ইতোমধ্যে ভিকি-ক্যাটের পক্ষ থেকে ১০ জনের একটি দল রাজস্থানে চলে গেছে।
উল্লেখ্য, ক্যাটরিনা কাইফ এর আগে সুপারস্টার সালমান খান ও রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন। বছর খানেক হলো তিনি ভিকি কৌশলের সঙ্গে প্রেম করছেন।
এমএসএম / এমএসএম
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই
চেনা ফর্মে ফিরছেন কাজল আরেফিন অমি